কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে একটি মোটরসাইকেল উল্টে দুই তরুণের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে কুকুরটিরও মৃত্যু হয়।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাতারবাড়ী-আফজলিয়া সড়কের রাঙাখালী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত দুই তরুণ হলেন মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আকবর হাজির পাড়ার জয়নাল আবদীনের ছেলে মো. শাহীন এবং একই এলাকার আবদুস ছালামের ছেলে মোহাম্মদ ইকবাল।পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে একটি মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু মোহাম্মদ ইকবাল, মো. শাহীন ও আবদুল কাইয়ুম মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্র ও পাশের সমুদ্রবন্দর প্রকল্প দেখতে যান।
রাত ১০টার দিকে বিভিন্ন এলাকা ঘুরে তাঁরা বাড়ি ফিরছিলেন।
সূত্র: প্রথম আলো

আইসিজের রায় রোহিঙ্গাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার শেষ সুযোগ
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধরের ঘটনায় হলে উত্তেজনা, ছাত্রদলের দুঃখ প্রকাশ
মধ্যরাতে মোহাম্মদপুরে বাসে আগুন
প্যারেন্টিংয়ের ধরনগুলো কেমন হতে পারে
মহাকাশে দ্রুতগতিতে ছুটে চলেছে রহস্যময় এক গ্রহাণু

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন