আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা নিয়ে রায় দিয়েছেন। সেই রায় নিয়ে লিখেছেন মোহাম্মদ সুফিউর রহমান২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো দমন–পীড়নের ঘটনায় মিয়ানমারকে গণহত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত।
সাত বছর ধরে বিচারকাজ শেষে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গতকাল বৃহস্পতিবার ঘোষিত রায়ে এ কথা বলেছেন।নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত এই আদালতের সভাপতি বিচারক ইওয়াসাওয়া ইয়ুজি বলেছেন, ২০১৭ সালের তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশনে’ মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে।
তারা ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে এবং বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাদের ওপর হামলা চালিয়েছে।গণহত্যার লক্ষ্য নিয়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী যে এসব কাজ করেছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি রয়েছে বলে উল্লেখ করেছেন ইওয়াসাওয়া ইয়ুজি।
সূত্র: প্রথম আলো

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধরের ঘটনায় হলে উত্তেজনা, ছাত্রদলের দুঃখ প্রকাশ
মধ্যরাতে মোহাম্মদপুরে বাসে আগুন
প্যারেন্টিংয়ের ধরনগুলো কেমন হতে পারে
কুকুরে সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল উল্টে দুই বন্ধু নিহত
মহাকাশে দ্রুতগতিতে ছুটে চলেছে রহস্যময় এক গ্রহাণু

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন