নেদারল্যান্ডসের বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের একটি চিত্রকর্ম গত বুধবার নিলামে ১৯০ দশমিক ৪ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। নাৎসি শাসনামলে ছবিটি বিক্রি করা নিয়ে আগের মালিকের উত্তরাধিকারীদের সঙ্গে বর্তমান মালিকের বিরোধের অবসানের পর ছবিটি নিলামে তোলা হয়। নিলামের আয়োজক প্রতিষ্ঠান সদবি’স এ তথ্য জানিয়েছে।‘শাতানিয়ে আঁ ফ্লর’ (চেস্টনাটগাছে ফুল) শিরোনামের ছবিটি ১৮৯০ সালে ফ্রান্সের অভের-সুর-ওয়াজ এলাকায় এঁকেছিলেন ভ্যান গঘ।
নিলামে বিক্রির মধ্য দিয়ে শিল্পীর কোনো চিত্রকর্মের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড তৈরি হয়েছে। চলতি নিলাম মৌসুমে এ পর্যন্ত বিক্রি হওয়া শিল্পকর্মগুলোর মধ্যেও এটি সবচেয়ে দামি।নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ছবিটি কিনেছেন শিল্পকর্মের ব্যবসায়ী ও অ্যাকুয়াভেলা গ্যালারিজের প্রধান উইলিয়াম অ্যাকুয়াভেলা।এর আগে নিলামে ভ্যান গঘের কোনো চিত্রকর্মের সর্বোচ্চ দাম উঠেছিল ১১৭ দশমিক ২ মিলিয়ন ডলার।
১৮৮৮ সালে আঁকা ‘অরচার্ড উইথ সাইপ্রেসেস’ শিরোনামের ছবিটি ২০২২ সালের নভেম্বরে নিউইয়র্কে ক্রিস্টি’সের নিলামে বিক্রি হয়েছিল।
সূত্র: প্রথম আলো

ক্যামেরায় ধরা পড়েছে সড়কে উড়োজাহাজ আছড়ে পড়ার দৃশ্য
চলন্ত সিঁড়িতে উঠতে গিয়ে চীনা প্রেসিডেন্টকে তাঁর হাত ধরতে বললেন ট্রাম্প
চলন্ত সিঁড়িতে উঠতে গিয়ে চীনা প্রেসিডেন্টকে তাঁর হাত ধরতে বললেন ট্রাম্প
ইরান ও ইউক্রেন যুদ্ধ নিয়ে তিন বিশ্বনেতার বৈঠকে কী সিদ্ধান্ত হলো
ইরান ও ইউক্রেন যুদ্ধ নিয়ে তিন বিশ্বনেতার বৈঠকে কী সিদ্ধান্ত হলো

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন