‘যাপিত জীবন’ চলচ্চিত্রের প্রিমিয়ারে জমকালো এথনিক লুকে মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।শাড়ির সাজে ঐতিহ্য আর আভিজাত্য ফুটিয়ে তুলতে জুড়ি নেই অভিনেত্রী আশনা হাবিব ভাবনার। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত এবং তাঁর বাবা হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত চলচ্চিত্র ‘যাপিত জীবন’-এর প্রিমিয়ারে ঠিক তেমনই এক অনন্য এথনিক লুকে ধরা দিলেন এই অভিনেত্রী।
সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করা ভাবনা বিশেষ দিনটির জন্য বেছে নিয়েছিলেন ডিজাইনার ব্র্যান্ড ‘অনন্যা অদিতি’র জমকালো একটি শাড়ি।সাদা জমিনের সিল্ক শাড়িতে ছিল স্নিগ্ধতার ছোঁয়া। তবে এর মূল আকর্ষণ চওড়া মেরুন পাড়। সোনালি জরি সুতা, চুমকি, বিডস ও কারচুপির নিপুণ কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছে ফুল ও লতাপাতার নকশা। শাড়ির পাড়ের সঙ্গে মিলিয়ে তিনি পরেছিলেন মেরুন রঙের ভারী নকশা করা ক্যাপ-স্লিভ ব্লাউজ।
ব্লাউজের সুইটহার্ট নেকলাইন ও ব্যাকলেস নকশা সাজে যোগ করেছে আধুনিকতা ও আভিজাত্যের মেলবন্ধন।গয়নার ক্ষেত্রে গলা ফাঁকা রেখেই বেছে নিয়েছেন ভারী সাজ ।
সূত্র: প্রথম আলো

১৪৪ বছরের ঐতিহ্য ও স্মৃতি নিয়ে গ্রেগরিয়ান মিউজিয়ামের যাত্রা শুরু
মেনোপজের পর অতিরিক্ত উদ্বেগ? কী করবেন
‘ক্যানসার মানেই থেমে যাওয়া নয়’ বার্তা নিয়ে ৩০০ কিলোমিটার দৌড়াবেন পার্থ
আপনারা যদি থানা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে: গোপালগঞ্জে আইজিপি
বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেম উন্মোচন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন