advertisement

আওয়ামী লীগ এখনো রক্তের পিপাসা ভুলতে পারেনি: গাজী আতাউর

ফটো কার্ড প্রিন্ট
আওয়ামী লীগ এখনো রক্তের পিপাসা ভুলতে পারেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ব্যাটিংয়ে ধুঁকলেও সহজ জয়েই এশিয়া কাপ শুরু পাকিস্তানের ব্যাটিংয়ে ধুঁকলেও সহজ জয়েই এশিয়া কাপ শুরু পাকিস্তানের ঘূর্ণিঝড় ‘আকভান’: ৩ দিন বৃষ্টির আভাস ঘূর্ণিঝড় ‘আকভান’: ৩ দিন বৃষ্টির আভাস দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা জনগণই রুখে দেবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা জনগণই রুখে দেবে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন তিন বিভাগ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন তিন বিভাগ চরমোনাই পীরের বক্তব্য ‘রিকনসিলিয়েশনের’ আহ্বানের পুনর্ব্যক্তি চরমোনাই পীরের বক্তব্য ‘রিকনসিলিয়েশনের’ আহ্বানের পুনর্ব্যক্তি
advertisement

এক পরিবারের ছয়জন অটোরিকশায় যাচ্ছিলেন বিয়েবাড়িতে, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিশুসহ চারজনের

এক পরিবারের ছয়জন অটোরিকশায় যাচ্ছিলেন বিয়েবাড়িতে, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিশুসহ চারজনের
ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। আজ বিকেলে

কক্সবাজারের রামুতে আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন এক পরিবারের ছয়জন। সিএনজিচালিত অটোরিকশায় করে যাওয়ার পথে রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেছে তাঁদের চারজনের। নিহত ব্যক্তিদের মধ্যে দুই শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাড়িরমাথা এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল (৪৫), তাঁর বোন কাশিফা জান্নাত (২০), তাঁর তিন বছর বয়সী শিশু সাহেল ও পাঁচ মাস বয়সী মেয়ে মাশরুফা।আহত ব্যক্তিরা হলেন সাজ্জাদ হোসেনের স্ত্রী তানিয়া আকতার (২২), কাশিফার স্বামী সাকিল আহমদ (৪০)।

আহত ব্যক্তিদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইরাকের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পড়াতে পারবেন না পুরুষ শিক্ষক

ইরাকের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পড়াতে পারবেন না পুরুষ শিক্ষক
ইরাকের দক্ষিণাঞ্চলের আল-কাদিসিয়া বিশ্ববিদ্যালয়ে পুরুষ শিক্ষকদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভে অংশ নিয়েছেন কয়েক শ নারী শিক্ষার্থী

ইরাকের দক্ষিণাঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে পুরুষদের সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় বিক্ষোভ শুরু হয়েছে। এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন অধিকারকর্মীরা। তাঁদের মতে, এ পদক্ষেপ তালেবানশাসিত আফগানিস্তানের মতো নারী-পুরুষের বিভাজন নীতির দিকে ইরাকের এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।

গত দুই সপ্তাহে ইরাকের আল-কাদিসিয়া বিশ্ববিদ্যালয়ে নিজেদের শিক্ষকদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করেছেন প্রায় ৪০০ নারী শিক্ষার্থী। বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে, তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ধারণাই করতে পারেনি।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, নারী-পুরুষের ‘মেলামেশা বন্ধ’ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নারী শিক্ষার্থীদের পরিবারের অনুরোধেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও দাবি করেছে তারা।গত দুই সপ্তাহে ইরাকের আল-কাদিসিয়া বিশ্ববিদ্যালয়ে নিজেদের শিক্ষকদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করেছেন প্রায় ৪০০ নারী শিক্ষার্থী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ডেঙ্গুতে শ্বাসকষ্ট, না পেটব্যথা কোনটা বিপদের

ডেঙ্গুতে শ্বাসকষ্ট, না পেটব্যথা কোনটা বিপদের
ডেঙ্গু জ্বরে শ্বাসকষ্ট, কাশি কিংবা পেটব্যথা দেখা দিলে বিষয়টিকে অবহেলা করা উচিত নয়। জ্বর কমে যাওয়ার পরও এ ধরনের উপসর্গ দেখা দেওয়া জটিলতার লক্ষণ হতে পারে। চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি

ডেঙ্গু জ্বরে শ্বাসকষ্ট, কাশি কিংবা পেটব্যথা দেখা দিলে বিষয়টিকে অবহেলা করা উচিত নয়। জ্বর কমে যাওয়ার পরও এ ধরনের উপসর্গ দেখা দেওয়া জটিলতার লক্ষণ হতে পারে। চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ডেঙ্গু হলে সাধারণত জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরব্যথা, বমি বমি ভাব ও ত্বকে র্যাশ দেখা দেয়।শ্বাসকষ্ট ও কাশি কেন হয়ডেঙ্গুতে শ্বাসকষ্টের পেছনে একাধিক কারণ থাকতে পারে।

গুরুতর ডেঙ্গুতে রক্তনালি থেকে তরল বেরিয়ে বুকের গহ্বরে জমতে পারে, যাকে প্লুরাল ইফিউশন বলা হয়। ফুসফুসের চারপাশে তরল জমলে শ্বাস নিতে কষ্ট হয়। এ ছাড়া ফুসফুসে পানি জমা, রক্তক্ষরণ, হৃদ্​যন্ত্রের সমস্যা কিংবা ডেঙ্গুর পাশাপাশি নিউমোনিয়ার মতো সংক্রমণও শ্বাসকষ্টের কারণ হতে পারে। অনেক সময় অতিরিক্ত স্যালাইন নিলে পানি জমে যেতে পারে। কাশি ডেঙ্গুর প্রধান বা নির্দিষ্ট লক্ষণ নয়।

তবে জ্বরের সঙ্গে কাশি ও শ্বাসকষ্ট থাকলে ফুসফুসের সংক্রমণসহ অন্যান্য সম্ভাব্য কারণ যাচাই করা প্রয়োজন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন