advertisement

সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত

সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত
রিয়াদ টাওয়ারে এর আগে গত ১৯ নভেম্বর হামলা চালিয়েছিল হুতিরা। এতে ভবনটিতে ক্ষয়ক্ষতি হয়েছিল
ফটো কার্ড প্রিন্ট

সৌদি আরবের রাজধানী রিয়াদে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। মঙ্গলবার রিয়াদ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত রিয়াদ টাওয়ারে এ হামলায় ১১ জন আহত হয়েছেন। রিয়াদের সবচেয়ে উঁচু ভবনটিতে রয়েছে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সদর দপ্তর।সৌদি আরবের বেসামরিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, হামলায় আহত ব্যক্তিদের মধ্যে ৯ জন বিদেশি ও ২ জন সৌদি আরবের নাগরিক। বিদেশিদের মধ্যে চারজন হলেন মিসরীয়।

এ ছাড়া তিনজন নেপালের ও দুজন ভারতের নাগরিক।হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের কিছু ছবি প্রকাশ করেছে সৌদি আরবের বেসামরিক নিরাপত্তা সংস্থা। ছবিতে দেখা যায়, ভবনের সামনের দিকের প্রায় মাঝামাঝি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।মঙ্গলবারের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে উপসাগরীয় ছয় দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক জোট জিসিসি।সৌদি আরবকে কাঁপিয়ে দেওয়া হুতিদের যুদ্ধ চলে কোন গোপন অর্থের জোরেএর আগে ১৯ নভেম্বর রিয়াদে একই এলাকায় হামলা চালিয়েছিল হুতিরা।

সেই হামলায় আরামকো টাওয়ারের কিছু ক্ষয়ক্ষতি হলেও কেউ আহত হননি।ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে হুতিরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মেড ইন বাংলাদেশ! মেড ইন বাংলাদেশ! নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি, সমীকরণ কী দাঁড়াল নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি, সমীকরণ কী দাঁড়াল মোদির শাসনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ মোদির শাসনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট কী, মহাকাশে বিস্ফোরণ ঘটলে কী ধরনের বিপর্যয় হতে পারে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট কী, মহাকাশে বিস্ফোরণ ঘটলে কী ধরনের বিপর্যয় হতে পারে পালকি, জামদানি ও অমর একুশের প্রতিকৃতিতে মিশিগানে বাংলাদেশের পরিচয় পালকি, জামদানি ও অমর একুশের প্রতিকৃতিতে মিশিগানে বাংলাদেশের পরিচয়
advertisement

চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল বিএনপি এমপির প্রতিষ্ঠান

চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল বিএনপি এমপির প্রতিষ্ঠান
চট্টগ্রাম বন্দরের চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ছয় মাসের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে বিএনপি এমপি শাহাদাত হোসেন সেলিমের পারিবারিক প্রতিষ্ঠান এভারেস্ট পোর্ট সার্ভিসেস।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল শিবির

পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল শিবির
চট্টগ্রাম নগরের ২৫ নম্বর রামপুর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশের কাছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অসুস্থ বাবা-মায়ের সেবায় পড়াশোনায় এক বছরের বিরতি চান কলেজছাত্রী

অসুস্থ বাবা-মায়ের সেবায় পড়াশোনায় এক বছরের বিরতি চান কলেজছাত্রী
বাবা-মা দুজনই গুরুতর অসুস্থ। পরিবারে তাদের দেখাশোনা করার মতো আর কেউ নেই। অসুস্থ বাবা-মায়ের সেবা-যত্ন ও চিকিৎসার জন্য সারাক্ষণ পাশে থাকতে হচ্ছে মেয়েকে। এতে নিয়মিত ক্লাসে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন