মূল সূত্র: বিস্তারিত পড়ুন
বুয়েটে ভর্তি পরীক্ষায় ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের সুযোগ নিয়ে প্রশ্ন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
মানুষ হাজার বছর ধরে খনি থেকে সোনা তুলছে। সেই সোনার প্রায় সবই এখনো কোনো না কোনো রূপে আছে। পৃথিবীতে এ পর্যন্ত খনি থেকে তোলা প্রায় সব সোনা এক জায়গায় এনে একটি নিরেট ঘনক বানালে সেটি হবে সাত থেকে আটতলা ভবনের উচ্চতার সমান। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুসারে, এই ঘনকটির প্রতিটি পাশ হবে প্রায় ২২ দশমিক ৬ মিটার বা প্রায় ২৩ মিটার।
তুলনা করলে বলা যায়, রাজধানীর মেট্রোস্টেশনের কিছুটা বেশি কিংবা উচ্চতায় সাভারের জাতীয় স্মৃতিসৌধের প্রায় অর্ধেক হবে। আবার ঘনকটি মাটিতে বসাতে লাগবে প্রায় সাড়ে পাঁচ হাজার বর্গফুট জায়গা। ঢাকায় একটি সাধারণ মাঝারি বা বড় ফ্ল্যাট ১ হাজার ২০০ থেকে ২ হাজার ২০০ বর্গফুটের হয়ে থাকে। অর্থাৎ সাড়ে পাঁচ হাজার বর্গফুট মানে হলো তিনটি বড় ফ্ল্যাটের সমান জায়গা। বাংলাদেশে ১ কাঠা সমান ৭২০ বর্গফুট জায়গা।
সেই হিসাবে সাড়ে পাঁচ হাজার বর্গফুট মানে হলো প্রায় সাড়ে সাত কাঠা জমির সমান।ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হালনাগাদ হিসাবে, ২০২৬ সালের সেপ্টেম্বর মাস শেষে বিশ্বে খনি থেকে তুলে আনা সোনার আনুমানিক মজুত ছিল ২ লাখ ২৪ হাজার ২০০ টন।
সূত্র: প্রথম আলো
শুভ সকাল। আজ ২৫ নভেম্বর, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেপ্তার: শামা ওবায়েদপররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, সংবিধানে মানবতাবিরোধী অপরাধীদের পাসপোর্ট দেওয়ার আইন নেই। বিস্তারিত পড়ুন...প্রচলিত রাজনীতিতে হতাশ মানুষ, বিশ্ব কি নতুন পথ খুঁজছেরাজপথে তরুণেরাসহ সাধারণ মানুষের উল্লাস।
বেলগ্রেড, সার্বিয়া, ২৫ অক্টোবর ২০২৬সাম্প্রতিক মাসগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে—ফ্রান্স, ভারত, ইতালি, আলবেনিয়া, স্পেন, সার্বিয়াসহ বিভিন্ন দেশে—একের পর এক আন্দোলন ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
সূত্র: প্রথম আলো
কার্তিকের শেষে শীতের আগমনী সময়ে প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ‘এসো মিলি জলধারায় ২.০’-তে আমরা পটিয়া বন্ধুসভার বন্ধুরা ঢাকায় একদিন আগেই উপস্থিত হয়ে যাই। উঠি এক চাটগাঁইয়া হোটেলে।ভোরের শিশিরভেজা সকালে সবাইকে নিয়ে যাত্রা করি সদরঘাটে। অনুষ্ঠানের জন্য নির্ধারিত ‘প্রিন্স আওলাদ-৭’ লঞ্চ দেখে বন্ধুদের বাঁধভাঙা আনন্দ মুগ্ধ করেছে।
পরে যখন প্রত্যকের হাতে আকর্ষণীয় উপহার তুলে দেওয়া হলো তখন বন্ধুদের চোখে আনন্দ–উচ্ছ্বাসের কমতি ছিল না।অনুষ্ঠানে অংশগ্রহণ করা পটিয়া বন্ধুসভার বন্ধুদের স্মৃতিমালা‘বউয়ের কাছ থেকে এক দিন দূরে যাওয়া মানে এক অতুলনীয় আত্মতৃপ্তি। তার মধ্যে বন্ধুসভার “এসো মিলি জলধারায় ২.০” প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান একদম সেই একটা স্মরণীয় জার্নি। বউ ছাড়া এমন অনুষ্ঠান প্রতিবছর আমাকে স্পর্শ করুক।
জয়তু বন্ধুসভা।’—নিউটন দেছবি: লেখকের সৌজন্যে‘জলধারায় ভেসে ভেসে বন্ধুসভার বন্ধুদের সঙ্গে আনন্দ করার অভিপ্রায়ে রেজিস্ট্রেশন করতে একবাক্যে রাজি হয়ে গেলাম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন