advertisement

একদিনে ৬.৫ ডিগ্রি তাপমাত্রা কমলো শ্রীমঙ্গলে

ফটো কার্ড প্রিন্ট
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এতে করে পুরোপুরি শীতের আমেজ বইতে শুরু করেছে। যদিও অন্যান্য বছরের তুলনায়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ডিআরইউ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন যে ২২ সাংবাদিক ডিআরইউ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন যে ২২ সাংবাদিক জেলায় জেলায় গণশুনানিতে প্রসিকিউশন, তদন্ত সংস্থা সঙ্গে ডিসি-এসপি জেলায় জেলায় গণশুনানিতে প্রসিকিউশন, তদন্ত সংস্থা সঙ্গে ডিসি-এসপি সেমিফাইনালেই বাদ পড়ে যা বললেন মিস ইউনিভার্সে যাওয়া মাহি সেমিফাইনালেই বাদ পড়ে যা বললেন মিস ইউনিভার্সে যাওয়া মাহি স্বজনের হাতে প্রতি ঘণ্টায় খুন ৫ নারী: জাতিসংঘ স্বজনের হাতে প্রতি ঘণ্টায় খুন ৫ নারী: জাতিসংঘ প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে নিতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে নিতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী
advertisement

ডিআরইউ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন যে ২২ সাংবাদিক

গণমাধ্যমে প্রকাশিত সেরা প্রতিবেদনের স্বীকৃতিস্বরূপ ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন ২২ সাংবাদিক...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রথম আলোর নাজনীন আখতারসহ ২২ সাংবাদিক পেলেন নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড

প্রথম আলোর নাজনীন আখতারসহ ২২ সাংবাদিক পেলেন নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছ থেকে পুরস্কার নিচ্ছেন প্রথম আলোর নাজনীন আখতার

গণমাধ্যমে প্রকাশিত–প্রচারিত সেরা প্রতিবেদনের স্বীকৃতি হিসেবে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেয়েছেন ২২ সাংবাদিক। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের মধ্যে আছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক নাজনীন আখতার। ‘কারাগারে জন্ম, সেখানেই বেড়ে ওঠে ওরা’ শীর্ষক প্রতিবেদনের জন্য তিনি পুরস্কার পেয়েছেন।গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।

আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজক ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ডিআরইউর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।অনুষ্ঠানে সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন মাধ্যমে মোট ২২টি ক্যাটাগরিতে ২২ জন সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়। প্রত্যেক বিজয়ী ক্রেস্ট, সনদ ও ৫০ হাজার টাকা করে অর্থপুরস্কার পেয়েছেন।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেন আমির খসরু মাহমুদ চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড সাংবাদিকতায় নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১৭ হাজার টাকা মজুরির সিদ্ধান্তের পর গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ শ্রমিকদের

১৭ হাজার টাকা মজুরির সিদ্ধান্তের পর গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ শ্রমিকদের
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শ্রমিকদের বিক্ষোভ। এ সময় তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে গাজীপুরে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। তাঁদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে। এ দাবিতে আজ বুধবার সকাল থেকে বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ করেন তাঁরা। শ্রমিক অসন্তোষের কারণে অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।শ্রমিকদের অবরোধের কারণে সকাল ১০টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহন চলাচল বন্ধ আছে।

এতে উভয় মহাসড়কে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় আজ সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা মহাসড়কে অবস্থান নেন।

এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।একই সময়ে মহানগরীর ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকেরা অবরোধ করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।পাশাপাশি মহাসড়কের ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, গাজীপুর সদর উপজেলার সালনা ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার বাঘের বাজার এলাকায়ও শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন