আইজ্যাক আসিমভের ১৯৫৬ সালের কালজয়ী বিজ্ঞান কল্পকাহিনি দ্য লাস্ট কোয়েশ্চেন। এটি কেবল একটি বৈজ্ঞানিক অনুমান নয়, বরং চেতনাহীন এক বিশাল মহাবিশ্বে মানুষের অস্তিত্ব, মেধা এবং সৃষ্টির আদি রহস্য নিয়ে এক কাব্যিক ও দার্শনিক রূপক। সায়েন্স ফিকশনের চমৎকার কাঠামো ব্যবহার করে আসিমভ এখানে পদার্থবিজ্ঞানের সবচেয়ে নির্মম সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছেন মানুষের অমরত্ব অর্জনের আকাঙ্ক্ষাকে।
গল্পের মূল জিজ্ঞাসাটি অত্যন্ত সরল, অথচ ভয়ানক: ‘এনট্রপি কি কখনো উল্টো দিকে ঘোরানো সম্ভব?’ অর্থাৎ, মহাবিশ্বের অনিবার্য অন্ধকার ও তাপীয় মৃত্যু কি কোনো উপায়ে এড়ানো যায়?গল্পের বৈজ্ঞানিক ভিত্তি দাঁড়িয়ে আছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের ওপর। এই সূত্র অনুযায়ী, একটি বদ্ধ সিস্টেমে বিশৃঙ্খলা বা এনট্রপি সময়ের সঙ্গে কেবলই বাড়তে থাকে।
সহজ কথায়, মহাবিশ্বের সব কার্যকর শক্তি ধীরে ধীরে ক্ষয় হয়ে অনুৎপাদক তাপে রূপান্তরিত হচ্ছে।
সূত্র: প্রথম আলো

খাতা পুনর্মূল্যায়নে শিক্ষার্থীদের খরচ সাড়ে ৩৫ কোটি টাকা
সহপাঠীর শেষ ইচ্ছা পূরণে হাসপাতালের কেবিন হয়ে উঠল শ্রেণিকক্ষ
ধানের খেতে পানি, আলুর খেতেও বিপদ
কার ইন্টারভিউ নিতে চান সাদিয়া আয়মান?
কী হবে নাভিয়ের? বিশ্বজুড়ে জল্পনা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন