মূল সূত্র: বিস্তারিত পড়ুন
জমি দখল-আদালতের রায় ঘিরে সংঘর্ষ, আহত ১৫
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
রাস্তায় টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার অভিযোগে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানায় করা একটি মামলায় ১১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ জনকে। তবে মামলার এজাহারে বাদী হিসেবে যাঁর নাম রয়েছে, সেই মো. মাহবুবের দাবি, তিনি কোনো মামলা করেননি। ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। থানায় ডেকে নিয়ে তাঁর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে।
পরে সেই কাগজে এজাহার তৈরি করে মামলা করা হয়েছে।ওই ঘটনায় মো. মাহবুব আদালতে একটি হলফনামায় (অ্যাফিডেভিট) দাখিল করেছেন। এতে তিনি বলেছেন, রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তায় নাশকতার ঘটনা সম্পর্কে জানেন না, তাঁর সামনে এমন ঘটনাও ঘটেনি। এ ঘটনায় তিনি কোনো মামলাও করেননি।মো. মাহবুব রানীশংকৈল পৌর যুবদলের সহসভাপতি। তাঁর বাড়ি রানীশংকৈল পৌরসভার দক্ষিণ বাঁশবাড়ী এলাকায়।
তিনি কৃষিকাজ করেন।২০ নভেম্বর রাত পৌনে একটার দিকে রানীশংকৈল থানায় মামলাটি করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন