advertisement

কার্যকর জাতীয় শিক্ষানীতি করার সুপারিশ সংসদীয় কমিটির

কার্যকর জাতীয় শিক্ষানীতি করার সুপারিশ সংসদীয় কমিটির
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক। জাতীয় সংসদ ভবন। ২৬ নভেম্বর
ফটো কার্ড প্রিন্ট

দেশে একটি সুনির্দিষ্ট ও কার্যকর জাতীয় শিক্ষানীতি করার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। পরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সর্বশেষ জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছিল ২০১০ সালে। তবে ওই শিক্ষানীতির অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই এখনো বাস্তবায়ন করা হয়নি।

এতে বলা হয়েছিল, দেশের প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণির বদলে অষ্টম শ্রেণি পর্যন্ত হবে। ২০১১-১২ অর্থবছর থেকেই নতুন প্রাথমিক শিক্ষা চালু করে ২০১৮ সালের মধ্যে পর্যায়ক্রমে সারা দেশে সব শিশুর জন্যই তা বাস্তবায়ন করতে বলা হয়েছিল; কিন্তু তা হয়নি।সংসদীয় কমিটির বৈঠক সূত্র জানায়, বৈঠকে একটি কার্যকর এবং যুগোপযোগী শিক্ষানীতি করার বিষয়ে আলোচনা হয়।

এমন একটি শিক্ষানীতি করার পরামর্শ দেওয়া হয় যেটি যুগের চাহিদার সঙ্গে সামাঞ্জস্যপূর্ণ এবং কল্যাণকর হবে।এ ছাড়া বৈঠকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কার্যক্রম, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৫) বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিমসটেক অ্যাথলেটিকসে রেকর্ড গড়ে স্বপ্নার রুপা জয় বিমসটেক অ্যাথলেটিকসে রেকর্ড গড়ে স্বপ্নার রুপা জয় শাহজালালে লাগেজ কাটার অভিযোগ, যে ব্যবস্থা নিলেন ম্যাজিস্ট্রেট নওশাদ শাহজালালে লাগেজ কাটার অভিযোগ, যে ব্যবস্থা নিলেন ম্যাজিস্ট্রেট নওশাদ বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজত বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজত চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট হাঁসের প্লেগের টিকা উদ্ভাবন করে পদক পেলেন বাকৃবি অধ্যাপক হাঁসের প্লেগের টিকা উদ্ভাবন করে পদক পেলেন বাকৃবি অধ্যাপক
advertisement

বিমসটেক অ্যাথলেটিকসে রেকর্ড গড়ে স্বপ্নার রুপা জয়

বিমসটেক অ্যাথলেটিকসে রেকর্ড গড়ে স্বপ্নার রুপা জয়
বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিটে নতুন জাতীয় রেকর্ড গড়ে রুপার পদক জিতেছেন বাংলাদেশের স্বপ্না খাতুন। ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের কলিঙ্গ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শাহজালালে লাগেজ কাটার অভিযোগ, যে ব্যবস্থা নিলেন ম্যাজিস্ট্রেট নওশাদ

শাহজালালে লাগেজ কাটার অভিযোগ, যে ব্যবস্থা নিলেন ম্যাজিস্ট্রেট নওশাদ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমরাহ ফেরত এক তরুণ যাত্রী তার লাগেজ কাটার অভিযোগ করেন। পরবর্তীতে জানা যায় তিনি বাংলাদেশ জাতীয় ফেন্সিং দলের একজন খেলোয়াড়। পরবর্তীতে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি থেকে পদত্যাগ, দুদিন পর গ্রেপ্তার

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি থেকে পদত্যাগ, দুদিন পর গ্রেপ্তার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগ করা বোরহান মাহমুদ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করার দুই দিন পর গ্রেপ্তার হলেন বোরহান মাহমুদ। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে মধুখালী উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে বোরহান মাহমুদকে গ্রেপ্তার করা হয়। চেক প্রতারণার একটি মামলায় সাজার চার বছর পর তাঁকে গ্রেপ্তার করা হলো।

এর আগে গত মঙ্গলবার রাতে ফেসবুক অ্যাকাউন্টে নিজের ছবি যুক্ত করে দল থেকে পদত্যাগের একটি ফটোকার্ড প্রকাশ করেন বোরহান।

সেখানে তিনি লেখেন, ‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে।’ বোরহান মাহমুদ ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর–১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছিলেন।২০১৮ সালে ফরিদপুর আদালতে দায়ের করা চেক প্রতারণার মামলায় ২০২২ সালের ৯ সেপ্টেম্বর বোরহানের এক বছরের কারাদণ্ড হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন