advertisement

শিঙাড়া কিনতে বেরিয়েছিল, ছয় দিন পর হাত বাঁধা লাশ পাওয়া গেল শিশুটির

শিঙাড়া কিনতে বেরিয়েছিল, ছয় দিন পর হাত বাঁধা লাশ পাওয়া গেল শিশুটির
মো. সাইদুল ইসলাম
ফটো কার্ড প্রিন্ট

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর মো. সাইদুল ইসলাম (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশুর দুই হাত পেছনে বাঁধা আর মুখে স্কচটেপ লাগানো ছিল।আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে বাঞ্ছারামপুরের হোগলাকান্দি গ্রামে এক প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সাইদুল ওই গ্রামের মুন্সিবাড়ির মৃত ফরিদ মিয়ার ছেলে।নিহত শিশুটির পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০ নভেম্বর শুক্রবার বিকেলে দোকান থেকে শিঙাড়া কিনে আনার কথা বলে বাড়ি থেকে বের হয় সাইদুল। এরপর আর বাড়ি ফেরেনি সে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

শিশুটির খোঁজ পেতে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার চালানো হয়।প্রতিবেশী ওই বাড়ির মালিক ফরিদা বেগম আজ বৃহস্পতিবার বিকেলে শৌচাগার থেকে বের হওয়ার সময় দুর্গন্ধ পান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চকবাজারে প্লাস্টিকের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে চকবাজারে প্লাস্টিকের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে জুলাই গণ–অভ্যুত্থানের সময় জেল থেকে পালিয়েছিলেন, গণপিটুনিতে নিহত জুলাই গণ–অভ্যুত্থানের সময় জেল থেকে পালিয়েছিলেন, গণপিটুনিতে নিহত গোপালগঞ্জে নাশকতার ঘটনায় ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার গোপালগঞ্জে নাশকতার ঘটনায় ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় মোহনা টিভির সাবেক সিইও তছলিম কারাগারে পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় মোহনা টিভির সাবেক সিইও তছলিম কারাগারে আড়াই বছর পর মালয়েশিয়ার পথে যাত্রা প্রবাসী কর্মীদের আড়াই বছর পর মালয়েশিয়ার পথে যাত্রা প্রবাসী কর্মীদের
advertisement

গাজীপুরে মিছিলে যাওয়ার পথে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার

গাজীপুরে মিছিলে যাওয়ার পথে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার
জয়দেবপুর থানা পুলিশের একটি দল গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নতুন মার্কিন শুল্কের প্রস্তাবে ক্ষুব্ধ বিভিন্ন দেশ

নতুন মার্কিন শুল্কের প্রস্তাবে ক্ষুব্ধ বিভিন্ন দেশ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বাংলাদেশসহ ১৪টি বড় বাণিজ্য অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যে ক্ষোভ ও আপত্তি জানিয়েছে বিভিন্ন দেশ। ব্রাজিল বলেছে, যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকির কাছে তারা নতি স্বীকার করবে না। প্রয়োজনে পাল্টা ব্যবস্থাও নেওয়া হতে পারে।

অন্যদিকে চীন অভিযোগ করেছে, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অজুহাতে বাণিজ্যনীতির রাজনৈতিক ব্যবহার করছে ওয়াশিংটন। খবর আল–জাজিরা ও দ্য গার্ডিয়ান। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ভিত্তি প্রত্যাখ্যান করেছে। ভারত বলেছে, তাদের কোনো খাতে কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই। একই সঙ্গে জাপান, সিঙ্গাপুর, ভিয়েতনাম ও তাইওয়ান নতুন শুল্কের প্রস্তাবে প্রতিক্রিয়া জানিয়েছে।

গত বুধবার চীন, ইউরোপীয় ইউনিয়নসহ ১৪টি বড় বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব ঘোষণা করে ট্রাম্প প্রশাসন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চকবাজারে প্লাস্টিকের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

চকবাজারে প্লাস্টিকের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে
আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। চকবাজার, ঢাকা। ২৬ নভেম্বর, ২০২৬

পুরান ঢাকার চকবাজারের ছয়তলা একটি ভবনের চতুর্থ তলায় প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, চকবাজারের ছোট কাটারায় শামসুল হক টাওয়ারের বিপরীতে ভবনটির অবস্থান।

ভবনের চতুর্থ তলায় থাকা প্লাস্টিকের গুদামে আগুনের সূত্রপাত হয়।রাত সাড়ে ৯টার দিকে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার প্রথম আলোকে বলেন, কর্মীরা প্লাস্টিকের গুদামঘরটি বন্ধ করে চলে যান। তাই এখানে হতাহতের কোনো আশঙ্কা নেই। তবে প্রচণ্ড ধোঁয়া ছড়াচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।পরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য জানানো হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন