গত চার দিন ধরে জ্বরে ভুগছিলেন নাহিদ রানা। জ্বর না কমায় গতকাল হাসপাতালে ভর্তি হন বাংলাদেশের এই পেসার। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন নাহিদ।আজ নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অসুস্থতার খবর জানিয়ে সবার কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন নাহিদ।
তাঁর ফেসবুক পেজে অ্যাডমিনের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘সবার কাছে তিনি (নাহিদ রানার) দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।’ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবরটি এমন এক সময়ে এল, যখন মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন নাহিদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই ক্রিকেটে ফিরতে চেয়েছিলেন তিনি। তবে পুরোপুরি ফিট না হওয়ায় টেস্ট সিরিজের পর ওয়ানডে দলেও রাখা হয়নি তাঁকে।
নির্বাচকদের ভাবনা ছিল, ১ ডিসেম্বর শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ চলার মধ্যেই তাঁকে দক্ষিণ আফ্রিকায় পাঠিয়ে টি-টুয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত করা হবে।চোট পরবর্তী পুনর্বাসনের জন্য গত মাসে অস্ট্রেলিয়ায় ছিলেন নাহিদ, সেখানেই বোলিং শুরু করেছিলেন নাহিদ।
সূত্র: প্রথম আলো

রাজার অবিশ্বাস্য রানআউট মিস, সোশ্যাল মিডিয়ায় নানা ফিসফাস
টেস্ট চুক্তি থেকে বাদ পড়ে লাল বলে ফাটাফাটি আফ্রিদি, ৪ ম্যাচে ২৭ উইকেট
উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে শুরু বিশ্ববিদ্যালয়ছাত্রদের ফুটবল–লড়াই
পঞ্চায়েতের ফুলেরায় হঠাৎ কেভিন পিটারসেন, মাথায় গামছা
বছরের শেষ ম্যাচটা খেললেন মেসি, কেমন গেল তাঁর ২০২৬

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন