advertisement

গ্রেপ্তার যুবদল নেতার তথ্যে জলদস্যু দলনেতার বাড়িতে পাওয়া গেল চারটি আগ্নেয়াস্ত্র, গুলি: এসআরবি

গ্রেপ্তার যুবদল নেতার তথ্যে জলদস্যু দলনেতার বাড়িতে পাওয়া গেল চারটি আগ্নেয়াস্ত্র, গুলি: এসআরবি
জলদস্যুদের সহযোগিতার অভিযোগে যুবদলের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)
ফটো কার্ড প্রিন্ট

খুলনার কয়রায় সুন্দরবনের জলদস্যুদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের অভিযোগে কয়রা উপজেলা যুবদলের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি–৬)। এসআরবির ভাষ্য, তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে জলদস্যু দলের প্রধানের বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কয়রা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান (৩৭) ও আবদুর রহিম (২৬)। তাঁদের দুজনের বাড়িই কয়রা উপজেলায়।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর কয়রা পাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৬-এর উপ–অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম।এসআরবি-৬ কার্যালয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার হাফিজুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে পাড়পাড়া এলাকায় জলদস্যু দলের প্রধান ইয়াদ আলীপাড়ের বাড়িতে তল্লাশি চালানো হয়।

এ সময় সেখান থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০টি এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মুনীর চৌধুরী সম্মাননা পেলেন গবেষক জয়নুদ্দীন, জাকারিয়া স্মৃতিপদক পেলেন শুভাশিস মুনীর চৌধুরী সম্মাননা পেলেন গবেষক জয়নুদ্দীন, জাকারিয়া স্মৃতিপদক পেলেন শুভাশিস ট্রাম্পের মতো দেখতে আরেকটি সাদা–কালো মহিষের দেখা মিলল প্রাণিসম্পদ সেবা সপ্তাহের প্রদর্শনীতে ট্রাম্পের মতো দেখতে আরেকটি সাদা–কালো মহিষের দেখা মিলল প্রাণিসম্পদ সেবা সপ্তাহের প্রদ... ভাঙন ভাঙন নিরাপত্তার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছেন ট্রাম্পের মন্ত্রীরা নিরাপত্তার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছেন ট্রাম্পের মন্ত্রীরা ঐক্যের ডাকের পরও চাঁদাবাজি চললে ভবিষ্যতে বসব না: নাসীরুদ্দীন ঐক্যের ডাকের পরও চাঁদাবাজি চললে ভবিষ্যতে বসব না: নাসীরুদ্দীন
advertisement

হ্যাকিংয়ের কবলে মার্কিন বিমানবাহিনীর ক্লাউড কম্পিউটিং

এতে সামরিক বাহিনীর কৌশলগত তথ্য, কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত তথ্য, সরঞ্জাম ও রসদ ব্যবস্থাপনার বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য ঝুঁকিতে পড়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

উন্নয়ন সহযোগিতা জোরদারে বাংলাদেশ-জার্মানি আলোচনা

বাংলাদেশ ও জার্মানির মধ্যে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের সংসদীয় প্রতিমন্ত্রী ইয়োহান সাথফ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইতিহাসের একমাত্র ভ্যালেন্তিনো লেহেঙ্গা তাঁর জন্যই তৈরি হয়, পরেছেন শ্যানেল আর স্ক্যাপারেল্লির শাড়িও

ইতিহাসের একমাত্র ভ্যালেন্তিনো লেহেঙ্গা তাঁর জন্যই তৈরি হয়, পরেছেন শ্যানেল আর স্ক্যাপারেল্লির শাড়িও
মেট গালায় গৌরব গুপ্তের নকশা করা শাড়িতে ইশা

শুধু টাকা থাকলেই হয় না, এই শীর্ষ ধনী পরিবারের কন্যার বিলাসবহুল ব্র্যান্ডের তৈরি লেহেঙ্গা, শাড়ি আর এথনিক পোশাকের কালেকশন বলছে, তাঁর ফ্যাশন ভাবনা মোটেও গতানুগতিক নয়। তাই তো ভোগ ম্যাগাজিনের ভারত সংস্করণে 'বেস্ট ড্রেসড' খেতাব দেওয়া হয়েছে তাঁকে। বিশ্বমঞ্চে ভারতীয় ফ্যাশন ঐতিহ্যকে তুলে ধরে আসছেন ভারতের শীর্ষ ধনী পরিবারের কন্যা ইশা আম্বানি। আবার কখনও বেছে নিচ্ছেন ভিনটেজ কতুর।

তাঁর ফ্যাশন ভাবনা যে মোটেও গতানুগতিক নয়, তা বলাই বাহুল্য। গত কয়েক বছরে একের পর এক নজরকাড়া উপস্থিতির মাধ্যমে আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে নিজের অবস্থান পোক্ত করেছেন এই ব্যবসায়ী ও সমাজসেবী।

২০২৬ সালের মেট গালায় গৌরব গুপ্তের নকশা করা শাড়ি, কান চলচ্চিত্র উৎসবে ভিনটেজ সোনালি শ্যানেল স্যুট কিংবা ২০২৬ সালের অস্কারে ভিনটেজ ভ্যালেন্তিনো পোশাকে তাঁর উপস্থিতি; সব মিলিয়ে আন্তর্জাতিক সেরা পোশাক পরিহিত তারকাদের তালিকায় এখন পরিচিত নাম ইশা।মেট গালায় গৌরব গুপ্তের নকশা করা শাড়িতে ইশা তবে তাঁর পোশাকের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, আন্তর্জাতিক ফ্যাশন হাউসগুলোর নকশায় ভারতীয় পোশাকের ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন করা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন