একজন তরুণ ফাস্ট বোলার। ম্যাচের শেষ দিকে বল করতে এসে একের পর এক ইয়র্কার ছুড়ছেন। ব্যাটসম্যানদের জন্য বল খেলা কঠিন করে তুলেছেন। গ্যালারিতে বসে সেই দৃশ্য দেখছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের তৎকালীন কোচ জন রাইট। আসলে সেদিন অন্য একজন ক্রিকেটারকে দেখতে গিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত চোখ আটকে গেল এই তরুণ পেসারের ওপর। নাম যশপ্রীত বুমরা। ২০১৩ সালের ঘটনা।
আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ঘরোয়া টি-টুয়েন্টি ম্যাচে মুখোমুখি গুজরাট ও মুম্বাই। বুমরার করা দুই ওভারেই ১২টি ইয়র্কার দেখেছিলেন রাইট। তাঁর চোখে ধরা পড়ে বুমরার গতি। সেদিনের সেই ছোট্ট দৃশ্যই বদলে দিয়েছিল বুমরার ক্যারিয়ার। ভারতের সাবেক কোচ ও মুম্বাই ইন্ডিয়ানসের সাবেক প্রধান কোচ জন রাইট সম্প্রতি সনি স্পোর্টসে এক অনুষ্ঠানে বর্ণনা করেছেন বুমরাকে প্রথম দেখার গল্প।
কীভাবে তাঁকে চিনেছিলেন, কীভাবে মুম্বাইয়ে নিয়ে আসার উদ্যোগ নিয়েছিলেন।
সূত্র: প্রথম আলো

হার্দিকের জন্য রোহিতকে সরিয়েছিল মুম্বাই, তিন বছর পর ফিরিয়ে আনল সেই রোহিতকেই
মৃত্যুর আগপর্যন্ত যে যার মতো অস্বীকার করে যাবে: অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি...
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি,সবার কাছে দোয়া চাইলেন নাহিদ রানা
ব্রাজিলে ২৩ বছর বয়সী তরুণীর সঙ্গে নয়্যার, স্ত্রীর রহস্যময় পোস্ট
সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন