ভারতে বেড়াতে গিয়ে নামের মিলের কারণে দিল্লিতে একটি হত্যা মামলায় ফেঁসে যান বাংলাদেশের বাদল ফরাজি। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন দেশটির আদালত। প্রায় ১০ বছর ভারতের কারাগারে থাকার পর ২০১৮ সালে বন্দিবিনিময় চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনে বাংলাদেশ। এরপর বাংলাদেশের কারাগারে কেটে গেছে আরও প্রায় ৮ বছর।
শুভানুধ্যায়ীদের চেষ্টায় ১৮ বছর পর চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়ে ২৪ নভেম্বর নিজের বাড়ি বাগেরহাটের মোংলায় ফিরেছেন বাদল। সেদিন তাঁর বাড়িতে গিয়েছিলেন বাদলের জীবনের গল্প নিয়ে লেখা উপন্যাস বাদলের কারাবাস-এর লেখক রাহিতুল ইসলামলোহার শিকের এক পাশে বাদল ফরাজি, অন্য পাশে আমরা। আমরা মানে বাদলের বোন আকলিমা বেগম, সাংবাদিক মিজানুর রহমান আর আমি। আমরা যে তাঁর সঙ্গে দেখা করতে আসব, বাদল তা জানতেন না।
তখন তিনি কারাগারের ভেতরে ক্রিকেট খেলছিলেন।
সূত্র: প্রথম আলো

রেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে 'ড্যাডি কুল' শাহরুখ
কুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরী
সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা হামলা
ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা
সব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না অনেকে একেবারেই না

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন