সব শিশু ঠিক মানের হামের টিকা পাচ্ছে না বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তাঁরা বলছেন, অনেক শিশু একেবারেই টিকা পাচ্ছে না। টিকাদান হারের যে পরিসংখ্যান প্রচার করা হচ্ছে, সেটিও সঠিক নয়। হাম নিয়ন্ত্রণ করতে হলে সরকারকে জরুরি ভিত্তিতে বিশেষ কর্মসূচি (ক্র্যাশ প্রোগ্রাম) হাতে নিতে হবে।গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হাম নিয়ন্ত্রণ ও প্রতিরোধবিষয়ক এক সভায় বিশেষজ্ঞরা এ কথা বলেন।
এই সভা ডেকেছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি ওই দিন সন্ধ্যায় প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত জরায়ু ক্যানসারের টিকা নিয়ে গোলটেবিল বৈঠকে ওই সভার কথা বলেন।গোলটেবিল বৈঠকে জিয়াউদ্দিন হায়দার বলেন, কীভাবে হাম নিয়ন্ত্রণে আনা যাবে, সে বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ শুনতে তাঁদের ডাকা হয়। অনেক বিষয়ের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। একটি হচ্ছে টিকার মান। শিশুরা মানসম্পন্ন টিকা পাচ্ছে কি না।
টিকার ‘কোল্ড চেইন’ বজায় থাকছে না।নয়টি দেশ থেকে বাংলাদেশ টিকা আনে।
সূত্র: প্রথম আলো

কারাগারেই মাধ্যমিক থেকে স্নাতক, তাঁর জীবন নিয়ে লেখা হয়েছে উপন্যাস
রেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে 'ড্যাডি কুল' শাহরুখ
কুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরী
সিলেটে বিএনপির সংসদ সদস্যের বাড়িতে পেট্রলবোমা হামলা
ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন