দেশে ৩ কোটি ৮০ লাখের মতো মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত। কিন্তু চিকিৎসা পরিষেবা এখনো অনেক কম। এ অবস্থার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, আগামী বছরে দেশের ৬৪টি জেলার প্রতিটিতেই সরকার কিডনি ডায়ালাইসিসের সেবা চালু করবে। এ জন্য সরকার কাজ করছে।
কিডনি রোগ সরকারের অগ্রাধিকারের তালিকায় আছে বলেও জানান তিনি।আজ শনিবার ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশন–ওয়ার্ল্ড কিডনি অ্যালায়ান্সের (আইএফকেএফ–ডব্লিউকেএ) ২০তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের এ উদ্যোগের কথা জানান প্রতিমন্ত্রী।
রাজধানীর মিরপুরের কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম এ মহিত বলেন, আগামী দিনে সরকার কিডনি সেবা সারা দেশে ছড়িয়ে দিতে চায়।
সূত্র: প্রথম আলো

প্রথম আলোর বর্ষপূর্তিতে পাহাড়ের শিশুদের সঙ্গে বান্দরবান বন্ধুসভা
এক রাতের রোমান্টিক ট্রেনভ্রমণের খরচ ১ কোটি ৩০ লাখ টাকা, যেসব লাক্সারি উপভোগ করলেন প্...
উইচ্যাটে পরিচয়ের পর দেবীদ্বারে চীনা যুবক, বিয়ে দিতে রাজি হলো না মেয়ের পরিবার
বর-কনে গাছ, সানাই আর সাতপাক: টাঙ্গাইলে ব্যতিক্রমী বিয়ের উৎসব
নৌকাবাইচে মুখর হাতিরঝিল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন