advertisement

ডিসেম্বরের সমাবেশ হবে অন্যতম ঐতিহাসিক সমাবেশ: আবদুস সালাম

ডিসেম্বরের সমাবেশ হবে অন্যতম ঐতিহাসিক সমাবেশ: আবদুস সালাম
ফটো কার্ড প্রিন্ট
আগামী ১ ডিসেম্বরের সমাবেশকে ইতিহাসের অন্যতম ঐতিহাসিক সমাবেশ হিসেবে উল্লেখ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাঙ্গরাকে নতুন উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রীকে ধর্মমন্ত্রীর কৃতজ্ঞতা বাঙ্গরাকে নতুন উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রীকে ধর্মমন্ত্রীর কৃতজ্ঞতা বাগেরহাটে বিএনপি-আ’লীগের দফায় দফায় সংঘর্ষ বাগেরহাটে বিএনপি-আ’লীগের দফায় দফায় সংঘর্ষ হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে গুলি হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে গুলি পিরোজপুরে জামায়াত-যুবদল নেতার দোকানে আগুন দিলো আ’লীগ পিরোজপুরে জামায়াত-যুবদল নেতার দোকানে আগুন দিলো আ’লীগ এক রাতেই ইউক্রেনের ১ হাজার ২৪৬ ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার এক রাতেই ইউক্রেনের ১ হাজার ২৪৬ ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
advertisement

মোহাম্মদপুরে তূর্যর দাফন, গাজীপুরের ডিসি বললেন, তার মায়ের প্যারোল আবেদন করা হয়নি

মোহাম্মদপুরে তূর্যর দাফন, গাজীপুরের ডিসি বললেন, তার মায়ের প্যারোল আবেদন করা হয়নি
ছেলের সঙ্গে মা শারমিন সুলতানা

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীর সন্তান নিসর্গ হোসেন তূর্যর (১৫) মরদেহ ঢাকার মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স কবরস্থানে দাফন করা হয়েছে। দাফনের আগে সেখানেই তার জানাজা হয়। তূর্যর মৃত্যু হয় গতকাল শুক্রবার রাত ১১টার দিকে। তার মা শারমিন সুলতানা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী।

শেষবারের মতো তাকে দেখাতে তূর্যর মরদেহ আজ শনিবার নিয়ে যাওয়া হয় ওই কারাগারে। শারমিন সুলতানাকে প্যারোলে কেন মুক্তি দেওয়া হলো না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। বিষয়টি নিয়ে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির কোনো আবেদন তাঁর কাছে আসেনি।ডান্ডাবেড়ি পায়ে বাবার জানাজায় ছাত্রদল নেতাশারমিনের পরিবারও বলছে, তারা প্যারোলের আবেদন করেনি।

তাঁর স্বামী শাহাদাৎ হোসেন নিপু প্রথম আলোকে বলেন, তাঁর স্ত্রীর প্যারোলে মুক্তির আবেদন করার বিষয়ে তাঁকে নিরুৎসাহিত করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, ৪৫ বছর বয়সেও আবেদন

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, ৪৫ বছর বয়সেও আবেদন
ট্রাস্ট ব্যাংকের অফিসার পদে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই স্নাতক এবং সমমান ডিগ্রিধারী হতে হবে

বেসরকারি ব্যাংকে ট্রাস্ট ব্যাংক পিএলসি ‘অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন চলবে ১৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।

প্রার্থীকে অবশ্যই স্নাতক এবং সমমান ডিগ্রিধারী হতে হবে।প্রতিষ্ঠানের নাম: ট্রাস্ট ব্যাংক পিএলসিবিভাগের নাম: অ্যান্টি মানি লন্ডারিং ডিভিশনপদের নাম: অফিসারপদসংখ্যা: নির্ধারিত নয়চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষসংসদ সচিবালয়ে গাইড পদে চাকরি, কাজ কী, বেতন কতট্রাস্ট ব্যাংকের ‘অফিসার’ পদে আবেদন চলবে ১৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্তশিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমানঅভিজ্ঞতা: ৩ বছরবেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষেবয়সসীমা: ২৪ থেকে ৪৫ বছরআবেদনের শেষ তারিখ: ১৩ ডিসেম্বর ২০২৬আবেদন পদ্ধতি: অনলাইনেকর্মস্থল: যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।সরকারি মেডিকেলে ২৭০ আসন বাড়ল, তালিকায় সদ্য অনুমোদন পাওয়া তিন মেডিকেল

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আইপিপিএফের মহাপরিচালক মারিয়া আন্তোনিয়েতা ঢাকায় আসছেন কাল

আইপিপিএফের মহাপরিচালক মারিয়া আন্তোনিয়েতা ঢাকায় আসছেন কাল
মারিয়া আন্তোনিয়েতা আলকালদে কাস্ত্রো

ইন্টারন্যাশনাল প্ল্যানড পেরেন্টহুড ফেডারেশনের (আইপিপিএফ) মহাপরিচালক মারিয়া আন্তোনিয়েতা আলকালদে কাস্ত্রো তিন দিনের সরকারি সফরে আগামীকাল রোববার ঢাকায় আসছেন।

বাংলাদেশে তাঁর এ সফরের আয়োজক আইপিপিএফের সহযোগী সদস্য সংগঠন পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)।আইপিপিএফের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে মারিয়া আন্তোনিয়েতা সরকারের বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রী এবং বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সঙ্গেও তাঁর মতবিনিময়ের কথা রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন