advertisement

সূর্যবংশী আগুন, একেবারে আগুন: পাকিস্তানের সাবেক ওপেনার

সূর্যবংশী আগুন, একেবারে আগুন: পাকিস্তানের সাবেক ওপেনার
বৈভব সূর্যবংশী
ফটো কার্ড প্রিন্ট

দোহায় ২৪ নভেম্বর এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৩ বলে ২০৪ রান করেছেন ভারতের ‘এ’ দলের ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। তাঁর ইনিংসে ছিল ২৮টি ছক্কা ও ৭টি চার। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে ১৪.২ ওভারেই ২৫০ রানের লক্ষ্য পেরিয়ে যায় ভারত ‘এ’। ৭ উইকেটের জয় পায় দলটি।সূর্যবংশীর এই ইনিংসে মুগ্ধ পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহজাদ। তাঁর প্রতিভা নিয়ে আগেও প্রশংসা করেছিলেন শেহজাদ।

এবার নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাবেক ওপেনার বলেছেন, ‘আমি তোমাদের আগেই বলেছিলাম, বৈভব সূর্যবংশী আগুন, একেবারে আগুন। সে ঝুঁকবে না! অনেকে আমার সমালোচনা করে বলেছিল, সূর্যবংশীকে নিয়ে এত কথা বলছ কেন? সে তো কিছুই করছে না। এখন দেখো, সে কী করেছে।’শেহজাদ আরও বলেন, ‘আমি বলেছিলাম, এই ছেলেটা ২০০ রান করতে পারবে। আর এখন সে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ১০০ ও ২০০ রানের রেকর্ড গড়েছে। সূর্যবংশীর নাম এখন সব জায়গায়।

এই ম্যাচ অনেক দিন মনে রাখবে সে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

উৎসব-উচ্ছ্বাসে চট্টগ্রামে শুরু আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উৎসব-উচ্ছ্বাসে চট্টগ্রামে শুরু আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট তামিম দিলেন মুশফিকের অবসরের ঘোষণা তামিম দিলেন মুশফিকের অবসরের ঘোষণা বাবার উদ্‌যাপন ছেলেরও, রোনালদোর ‘এম’ নাচলেন জুনিয়রও বাবার উদ্‌যাপন ছেলেরও, রোনালদোর ‘এম’ নাচলেন জুনিয়রও রোহিতের ‘ডেপুটি’ হতে রাজি হননি বুমরা, অভিমান নাকি অন্য কোনো কারণ রোহিতের ‘ডেপুটি’ হতে রাজি হননি বুমরা, অভিমান নাকি অন্য কোনো কারণ আগের দুবার ফেসবুকে, এবার তামিম দিলেন মুশফিকের অবসরের ঘোষণা আগের দুবার ফেসবুকে, এবার তামিম দিলেন মুশফিকের অবসরের ঘোষণা
advertisement

যুবদল নেতার বাড়িতে সোফার নিচে, বাথরুমে সাত বস্তা মদ

টাঙ্গাইলের ভূঞাপুরে ইউনিয়ন যুবদল নেতার বাড়িতে অভিযান চালিয়ে সোফার নিচে, বাথরুম ও টি-টেবিলের নিচে রাখা সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়েছে

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ছাত্রদলের মিছিলে ককটেল হামলা, নারীসহ আটক ৪

পাবনা শহরে আওয়ামী লীগের কার্যক্রমের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা মার্কেট থেকে এক নারীসহ চারজনকে আটক করেছে ডিবি পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

২০ নভেম্বর—জীবনের পাতায় লেখা একটুকরা সুন্দর স্মৃতি!

২০ নভেম্বর—জীবনের পাতায় লেখা একটুকরা সুন্দর স্মৃতি!

কিছু কিছু দিন জীবনে আসে, যেগুলো শুধু ক্যালেন্ডারের একটি তারিখ হয়ে থাকে না; বরং হৃদয়ের খুব গভীরে বিশেষ একটা জায়গা করে নেয়। আমার এবারের জন্মদিনটাও ঠিক তেমনই একটি দিন। ২০ নভেম্বর, আমার জন্মদিন। দিনটি আমার কাছে সারা জীবন বিশেষ হয়ে থাকবে, কারণ এই একটি দিনকে ঘিরে ছিল অনেক ভালোবাসা, সারপ্রাইজ, আনন্দ, বৃষ্টি আর প্রিয় মানুষদের সঙ্গে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্ত। গল্পের শুরুটা ১৯ নভেম্বর রাত থেকেই।

রাতটা আমার জন্য একদম অন্য রকম ছিল। আমার আপুরা হঠাৎ করেই আমাকে জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করে। কেক নিয়ে আসে, সঙ্গে ছিল সুন্দর সুন্দর ফুল। তাদের এই ছোট্ট আয়োজন আমার কাছে অনেক বড় একটা ভালোবাসার উপহার ছিল। সবাই মিলে কেক কাটলাম, অনেক আনন্দ করলাম, নাচানাচি করলাম। আমার রুমমেট আশা আপু আমাকে শাড়ি উপহার দেন। হাসি-আনন্দে কখন যে রাতটা এত সুন্দর হয়ে গেল, বুঝতেই পারিনি।

সত্যি বলতে, এমন সারপ্রাইজ পাব ভাবতেই পারিনি।এরপর এল ২০ নভেম্বর, আমার জন্মদিনের সকাল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন