তাজমহলের একটি মার্বেল পাথরের খণ্ড যুক্তরাজ্যে নিলামে তোলা হচ্ছে। প্রায় ২১০ বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এটি সংগ্রহ করেছিলেন। উত্তরাধিকার সূত্রে এত দিন তাঁর পরিবারের কাছে সংরক্ষিত ছিল ঐতিহাসিক এ মার্বেল পাথর।কর্নেল পাউনল ফিপস (১৭৮০-১৮৫৮) নামের ওই ব্রিটিশ কর্মকর্তা আগ্রায় ঐতিহাসিক ভবনগুলোর তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। তাজমহলসহ বিভিন্ন স্থাপনার সংস্কারকাজ দেখভাল করতেন তিনি।
তাজমহলের নিচে একটি ভূগর্ভস্থ কক্ষে মার্বেল পাথরের খণ্ডটি খুঁজে পেয়েছিলেন ফিপস।কর্নেল পাউনল ফিপস নামের ওই ব্রিটিশ কর্মকর্তা আগ্রায় ঐতিহাসিক ভবনগুলোর তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। তাজমহলসহ বিভিন্ন স্থাপনার সংস্কারকাজ দেখভাল করতেন তিনি। তাজমহলের নিচে একটি ভূগর্ভস্থ কক্ষে মার্বেল পাথরের খণ্ডটি খুঁজে পান ফিপস।পাউনল ফিপসের ধারণা ছিল, পাথরখণ্ডটি সংস্কারকাজে ব্যবহারের জন্য রাখা হয়েছিল।
তাঁর ছেলের স্মৃতিকথা অনুযায়ী, এটি নিজের কাছে রাখার অনুমতি পেয়েছিলেন ব্রিটিশ কর্মকর্তা ফিপস।১৮১৬ সালে আগ্রায় দায়িত্ব পালন শেষে তাজমহল থেকে দুটি মার্বেল পাথরের খণ্ড সংগ্রহ করেছিলেন ফিপস।
সূত্র: প্রথম আলো

নজরদারি ড্রোন ভূপাতিত করল ইরান, শর্ত না মানলে হরমুজ প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারি
কোস্টারিকায় ঢুকতে দেয়নি সরকার, বিমানবন্দরে বসেই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিলেন জাতি...
থ্যাংকস গিভিং ডে: কৃতজ্ঞতা, ইতিহাস ও আমেরিকান ঐতিহ্য
আফগানিস্তানে বিস্ফোরণে ১০ শিক্ষার্থী নিহত, আহত শতাধিক
ক্ষমতায় থাকতে নেতানিয়াহুর নতুন ফন্দি: আইজেনকটের সঙ্গে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগি করতে...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন