মূল সূত্র: বিস্তারিত পড়ুন
নজরদারি ড্রোন ভূপাতিত করল ইরান, শর্ত না মানলে হরমুজ প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারি
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে দেশটির সেনাবাহিনী সাফ জানিয়ে দিয়েছে, তেহরানের দেওয়া শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি পুরোপুরি বন্ধ থাকবে।
এদিকে একই জলসীমায় একটি তেলের ট্যাংকারে মাইন বিস্ফোরণে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।শনিবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি ড্রোন ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।হরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসিতিনি বলেন, শত্রুপক্ষ হামলা চালালে কোনো কালক্ষেপণ ছাড়াই জবাব দেবে ইরান।
আমির হাতামি দাবি করেন, তাঁদের নৌবাহিনী সশস্ত্র বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রকে বারবার পরাজিত করেছে।
সূত্র: প্রথম আলো
ঢাকায় এক রাতে তিন বাসে আগুন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ডিসেম্বরের শুরু থেকে শীত বাড়তে পারে
নভেম্বর শেষ হতে চললেও এখনো তাপমাত্রা তেমন কমেনি। ব্যতিক্রম দেশের সর্ব–উত্তরের রংপুর বিভাগের কিছু জেলা। এ বিভাগের জেলাগুলোর কয়েকটিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েক দিন ধরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। কিন্তু এ ছাড়া দেশের অন্যত্র সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। এমনটা আগামীকাল সোমবার পর্যন্ত চলতে পারে।
এর পর থেকে অবশ্য তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর।গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়—১৩ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে—৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল দুই দিন আগে। গতকাল তা আবার বেড়ে হয়েছে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানীতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গতকাল প্রথম আলোকে বলেন, সোমবার পর্যন্ত তাপমাত্রার তেমন হেরফের হবে না।
সূত্র: প্রথম আলো

ঢাকায় এক রাতে তিন বাসে আগুন
রিকশার আড়ালে অপরাধ, চালকদের এনআইডির কপি দিতে বললো এসআরবি
দেশে ভাঙচুর করে ভারতে পলায়ন, ফেরার পথে সীমান্তে আটক টুঙ্গিপাড়ার যুবক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন