advertisement

রিয়ালের ঘরে আলাভেস-ভূমিকম্পে লাল কার্ড বেলিংহামের

রিয়ালের ঘরে আলাভেস-ভূমিকম্পে লাল কার্ড বেলিংহামের
শেষ বাঁশি বাজার পর রিয়ালের কার্লোস এস্পির মাথায় হাত। দল যে হেরেছে
ফটো কার্ড প্রিন্ট

রিয়াল মাদ্রিদ ১-২ আলাভেস সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধ শেষ হয়েছে। ড্রেসিংরুমে ফেরার পথে আলাভেসের এক খেলোয়াড়ের সঙ্গে টানেলে জার্সি বদল করেন কিলিয়ান এমবাপ্পে। সাধারণত এটুকু সৌজন্যতা বিনিময় হয় খেলা শেষে। রিয়াল মাদ্রিদ তারকা যেন আগেভাগেই সেটা সেরে ফেললেন! আলাভেস তখন ১-০ গোলে এগিয়ে। এমন ম্যাচ শেষ হওয়ার আগেই এমবাপ্পের জার্সি পেয়ে যাওয়াটা রীতিমতো হাতে চাঁদ পাওয়ার মতো ব্যাপার। সেটা আরও মধুর হলো শেষ বাঁশি বাজার পর।

রিয়ালকে তাঁদের মাঠে ২-১ গোলে হারানোর ম্যাচে এমবাপ্পের জার্সি স্যুভনির হিসেবে রেখে দিতে চাইবেন আলাভেসের যেকোনো খেলোয়াড়।রিয়ালের খেলোয়াড়রা ম্যাচটা ভুলে যেতে চাইবেন। বিশেষ করে জুড বেলিংহাম। ৬৯ মিনিটে এমবাপ্পেকে দিয়ে গোল করালেও ৮৮ মিনিটে দেখতে হয় দ্বিতীয় হলুদ কার্ড। সেটাও ডাইভ দেওয়ার শাস্তি। ৮৬ মিনিটে আলাভেসের বক্সে বেলিংহাম পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

কিন্তু ভিএআরের হস্তক্ষেপে মাঠের পাশে স্ক্রিনে ঘটনাটা ভালোভাবে দেখার পর রেফারিকে সিদ্ধান্ত পাল্টাতে হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদে... উৎসব-উচ্ছ্বাসে চট্টগ্রামে শুরু আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উৎসব-উচ্ছ্বাসে চট্টগ্রামে শুরু আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট সূর্যবংশী আগুন, একেবারে আগুন: পাকিস্তানের সাবেক ওপেনার সূর্যবংশী আগুন, একেবারে আগুন: পাকিস্তানের সাবেক ওপেনার তামিম দিলেন মুশফিকের অবসরের ঘোষণা তামিম দিলেন মুশফিকের অবসরের ঘোষণা বাবার উদ্‌যাপন ছেলেরও, রোনালদোর ‘এম’ নাচলেন জুনিয়রও বাবার উদ্‌যাপন ছেলেরও, রোনালদোর ‘এম’ নাচলেন জুনিয়রও
advertisement

নজরদারি ড্রোন ভূপাতিত করল ইরান, শর্ত না মানলে হরমুজ প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারি

নজরদারি ড্রোন ভূপাতিত করল ইরান, শর্ত না মানলে হরমুজ প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারি
সামুদ্রিক গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির জন্য তৈরি মার্কিন ড্রোন

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে দেশটির সেনাবাহিনী সাফ জানিয়ে দিয়েছে, তেহরানের দেওয়া শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি পুরোপুরি বন্ধ থাকবে।

এদিকে একই জলসীমায় একটি তেলের ট্যাংকারে মাইন বিস্ফোরণে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।শনিবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি ড্রোন ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।হরমুজে মাইনের আঘাতে তেলবাহী দুটি ট্যাংকারে বিস্ফোরণ ও আগুন: আইআরজিসিতিনি বলেন, শত্রুপক্ষ হামলা চালালে কোনো কালক্ষেপণ ছাড়াই জবাব দেবে ইরান।

আমির হাতামি দাবি করেন, তাঁদের নৌবাহিনী সশস্ত্র বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রকে বারবার পরাজিত করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকায় এক রাতে তিন বাসে আগুন

রাজধানী ঢাকায় এক রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে তিনটি বাস পুড়েছে। শনিবার রাতে মিরপুরে দুটি ও দৈনিক বাংলা মোড়ে একটি বাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ডিসেম্বরের শুরু থেকে শীত বাড়তে পারে

ডিসেম্বরের শুরু থেকে শীত বাড়তে পারে
শীতের সকাল

নভেম্বর শেষ হতে চললেও এখনো তাপমাত্রা তেমন কমেনি। ব্যতিক্রম দেশের সর্ব–উত্তরের রংপুর বিভাগের কিছু জেলা। এ বিভাগের জেলাগুলোর কয়েকটিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েক দিন ধরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। কিন্তু এ ছাড়া দেশের অন্যত্র সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। এমনটা আগামীকাল সোমবার পর্যন্ত চলতে পারে।

এর পর থেকে অবশ্য তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর।গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়—১৩ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে—৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল দুই দিন আগে। গতকাল তা আবার বেড়ে হয়েছে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গতকাল প্রথম আলোকে বলেন, সোমবার পর্যন্ত তাপমাত্রার তেমন হেরফের হবে না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন