আমাদের এলাকা অতিনিরানন্দ এক জায়গা। অন্য এলাকায় কম ভাড়ায় ভালো বাসা পেলে চলে যাব। এ পাড়ার বুড়োগুলো সব সময় মেজাজ খিঁচড়ে থাকেন। তাঁরা অন্যদের বকাবকি করে পরম আনন্দ বোধ করেন। মায়েরা ছেলেমেয়েদের পড়া, কোচিং আর পরীক্ষা নিয়ে নাস্তানাবুদ। কিশোর আর তরুণেরা সারা দিন ঝিম মেরে থাকে। দেখলে বিরক্ত লাগে। যখন আমার আরেক পাড়ায় নতুন বাসা পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে, তখন এই পাড়াও কীভাবে যেন জেগে জ্বলে উঠল। ঘটনা কী! ঘটনা গুরুত্বপূর্ণ।
তিনি ফিরবেন। এই খবর আমাদের পাড়ার জীবনযাত্রায় আমূল পরিবর্তন নিয়ে এসেছে।রফিক সাহেব এক কেজি মিষ্টি কিনে বাড়ি ফিরলেন।স্ত্রী জিজ্ঞেস করলেন, ‘মিষ্টি কেন?’‘উনি ফিরবেন।’‘উনি কি তোমার আত্মীয়? ওনার কোনো আত্মীয় কি এ তল্লাটে আছে? তিনি কার কাছে ফিরবেন!’রফিক সাহেব বিরক্ত মুখে বললেন, ‘আত্মীয় হতে হবে কেন? তিনি ফিরছেন, এটা কি কম আনন্দের?’‘কবে ফিরবেন?’‘শিগগিরই।’‘শিগগির মানে?’‘এই তো, শিগগিরই।
ডেট একজন দিয়েছেন, কিন্তু বিশ্বাস করতে পারছি না।’স্ত্রী মিষ্টির বাক্স ফ্রিজে রেখে দিলেন।
সূত্র: প্রথম আলো

অস্থির সময়
দেখা হবে অনলাইনে
কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ
মোশাররফ করিমকে নিয়ে কী বললেন দীঘি?
মোশাররফ করিমকে নিয়ে কী বললেন দীঘি?

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন