মূল সূত্র: বিস্তারিত পড়ুন
আস্থা ও বিশ্বাস আমাদের সবচেয়ে বড় মূলধন
দেশের অন্যতম শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করছে। ১৯৮৩ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানের নেপথ্যের কারিগর প্রকৌশলী মোহাম্মদ আবদুল আউয়াল। এসইএলের এই প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়িক পথচলা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন শামসুল হক মো. মিরাজআপনার ব্যবসার শুরুর গল্পটা কেমন ছিল?
প্রকৌশলী হিসেবে চাকরি ছেড়ে আবাসন খাতে কীভাবে যুক্ত হলেন?আবদুল আউয়াল: ব্যবসা করব, শুরুতে এমন কোনো চিন্তাই ছিল না। প্রকৌশলে স্নাতক শেষ করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), বাংলাদেশ কনসালট্যান্টস লিমিটেড (বিসিএল) এবং ইরাকে একটি জাপানি প্রতিষ্ঠানে চাকরি করেছি। পরে সিঙ্গাপুরে চাকরির সুযোগ পেলেও দেশের টানে এবং পরিবারের কথা ভেবে দেশেই কিছু করার সিদ্ধান্ত নিই।
১৯৮৩ সালের ডিসেম্বরে দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল) নামে নতুন কোম্পানি শুরু করি।
সূত্র: প্রথম আলো
পাকিস্তান থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল আনতে নতুন সমঝোতা বাংলাদেশের
দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহব্যবস্থা শক্তিশালী করা, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা ও আমদানির বিকল্প উৎস সম্প্রসারণের লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সরকারি পর্যায়ে (জি–টু–জি) বাণিজ্য সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে। এ লক্ষ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
এর আওতায় দুই দেশ নিজেদের চাহিদা অনুযায়ী চাল, গম, চিনি, ভোজ্যতেল, ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য, কৃষিপণ্য ও কৃষি উপকরণ আমদানি–রপ্তানি করতে পারবে। আজ রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ ও পাকিস্তানের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার ইমরান হায়দার এতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ বাংলাদেশ ও পাকিস্তান সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সমঝোতা স্মারক অনুযায়ী, দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের চাহিদা ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিভিন্ন পণ্য কেনাবেচা করতে পারবে।
সূত্র: প্রথম আলো
খুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা
চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশীতে একটি ভবন নির্মাণে বাধা দিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি ও নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগে মামলা হয়েছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাহজাহান চৌধুরী (৭৩) বাদী হয়ে গতকাল শনিবার খুলশী থানায় মামলাটি করেন।মামলায় বাবলু, মো. আলাউদ্দিন, মো. সাদ্দাম, ফাহিম, শুক্কুর ও মোহাম্মদ আলীকে আসামি করা হয়েছে।
এ ছাড়া অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকেও আসামি করা হয়েছে।এজাহারে বলা হয়, শাহজাহানের স্ত্রীর কেনা জমিতে ভবন নির্মাণের প্রস্তুতি নেওয়া হলে আসামিরা কাজে বাধা দেন। তাঁরা এক কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে সেখানে কাজ করতে দেবেন না বলে জানান।বাদীর অভিযোগ, গত বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে আসামিরা দক্ষিণ খুলশীর ওই জমিতে ঢুকে নিরাপত্তাকর্মী হাজী আহমেদকে (২৯) মারধর করেন। লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করেন বাবলু।
অন্যরা তাঁকে কিল–ঘুষি ও লাথি মারেন।
সূত্র: প্রথম আলো

১০ ঘণ্টা পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল শুরু

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন