advertisement

গাছ, খুঁটি ফেলে গোপালগঞ্জে সড়ক–মহাসড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের

গাছ, খুঁটি ফেলে গোপালগঞ্জে সড়ক–মহাসড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের
গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বৈদ্যুতিক খুঁটি ও গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। রোববার সকালে তোলা
ফটো কার্ড প্রিন্ট

গোপালগঞ্জের প্রধান সড়ক–মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি, বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। আজ রোববার সকাল থেকে গোপালগঞ্জ থেকে দূরপাল্লার ও আন্তজেলা বাস চলাচল বন্ধ আছে। এ ছাড়া শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় সড়কগুলো প্রায় জনশূন্য।জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না।

যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ, ব্যবসায়ীসহ জরুরি প্রয়োজনে বাইরে চলাচলকারীরা। আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে।আজ সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, শহরের প্রধান সড়কগুলোতে যানবাহনের উপস্থিতি নেই বললেই চলে। শহরের ভেতরে অলিগলি দিয়ে দু-একটি রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলছে।

বিভিন্ন স্থানে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিক্ষোভ করতে দেখা যায়।গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া এলাকায় সড়কের পাশের গাছ কেটে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভয়ংকর দুর্ঘটনায় ক্যারিয়ার শেষ হওয়ার ভয়! ফিরছেন মুক্তা ভয়ংকর দুর্ঘটনায় ক্যারিয়ার শেষ হওয়ার ভয়! ফিরছেন মুক্তা পদ্মা সেতু হয়ে বাস চলাচল প্রায় বন্ধ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতায় ছয় স্থান ঝুঁকিপূর্ণ পদ্মা সেতু হয়ে বাস চলাচল প্রায় বন্ধ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতায় ছয় স্থান ঝুঁ... নাভানা রিয়েল এস্টেটে কী কী আছে নাভানা রিয়েল এস্টেটে কী কী আছে জয়ার চোখে দার্জিলিং,পেছনে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘা জয়ার চোখে দার্জিলিং,পেছনে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘা আকাশছোঁয়া বড়দিন, চমক জিঞ্জারব্রেডের উড়োজাহাজে আকাশছোঁয়া বড়দিন, চমক জিঞ্জারব্রেডের উড়োজাহাজে
advertisement

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আরও ১২২ জন গ্রেফতার

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আরও ১২২ জন গ্রেফতার
চট্টগ্রামসহ আশপাশের ১০ জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে ৮৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদকবিরোধী অভিযানে ২০ হাজার ৫১০ ইয়াবা, ৩৩ কেজি গাঁজা, হুইস্কি ও বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু ঢামেকে

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু ঢামেকে
কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মোহাম্মদ হারুন অর রশিদ (৬০) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বেলা ২টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন হারুন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকায় ৬ পেট্রোলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

ঢাকায় ৬ পেট্রোলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার
ছয়টি পেট্রোলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন