বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি একটি শক্তিশালী ও সমৃদ্ধ নৌবাহিনী গড়ে তুলতে এই নবীন নাবিকেরা অগ্রণী ভূমিকা রাখবেন বলে নৌবাহিনীর প্রধান দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার দৃপ্ত অঙ্গীকার নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়েছেন ৪৬৭ জন নবীন নাবিক।
তাঁরা দেশ ও জাতির প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ গ্রহণ করেন।দীর্ঘ ২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে আজ রোববার পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে সম্পন্ন হলো বি-২০২৬ ব্যাচের এই নবীন নাবিকদের বুটক্যাম্প প্রশিক্ষণ।আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এই কুচকাওয়াজে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
পরে তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মধ্যে পুরস্কার তুলে দেন।নবীন নাবিকদের মধ্যে মো. সেজান মাহমুদ সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন।
সূত্র: প্রথম আলো

চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রি সেলসিয়াস
তিন বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে, প্রকাশের পথে ৪৬তম বিসিএসের গেজেট
বাধা আসবেই, তবে জীবনের আসল সৌন্দর্য এগিয়ে যাওয়ায়
বৃষ্টিভেজা দিনে প্রথম আলোর ২৮ বছর উদ্যাপন ড্যাফোডিল বন্ধুসভার
সার্ভার ডাউন, বিয়ে করতে গিয়ে বিপাকে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন