তাইওয়ানের স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থীরা এবার আগের চেয়ে দ্বিগুণ শহর ও এলাকায় জিতেছেন। তবে রাজধানী তাইপের মেয়র পদে ডিপিপি প্রার্থী হেরে গেছেন।এদিকে, এই নির্বাচনের পর আজ রোববার বেইজিং আবারও সতর্ক করে বলেছে, চীনের মূলভূখণ্ডের সঙ্গে তাইওয়ানের এক হওয়া কেউ আটকাতে পারবে না।তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করা চীন বারবার বলেছে, এজন্য প্রয়োজনে বল প্রয়োগ করতেও তারা পিছপা হবে না।
তাইওয়ান সরকার বেইজিংয়ের এই দাবি মানতে নারাজ।চীনের তাইওয়ান বিষয়ক দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, তারা তাইওয়ানে স্থানীয় নির্বাচনের ফলাফলের দিকে নজর রেখেছে।বিবৃতিতে বলা হয়, ‘তাইওয়ানের সাধারণ মানুষ শান্তি, উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা চায়। তাই তাইওয়ানের রাজনীতিতে যতই বদল আসুক, দুই পক্ষের সম্পর্কের গতিপথ বদলাবে না। মাতৃভূমির সঙ্গে তাইওয়ানের এক হওয়া অনিবার্য।
কেউ এটি ঠেকাতে পারবে না।’চীনের ওই দপ্তর খানিকটা হুমকির সুরে আরও বলেছে, সরকার তাইওয়ানের স্বাধীনতাকামীদের কঠোরভাবে দমন করবে এবং বাইরের যেকোনো হস্তক্ষেপ রুখে দেবে।
সূত্র: প্রথম আলো

ছেলেদের বিয়ের বয়স ১৮ করার সুপারিশ
কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনোয়ারুলের মেয়ে ডরিন রিমান্ড শেষে কারাগারে
মুঠোফোন বন্ধ রেখে কুয়াকাটায়: বরিশালের বিচারককে কারণ দর্শানোর নির্দেশ
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে রিট
লস অ্যাঞ্জেলেসে বিজয় বহরের নতুন নেতৃত্বের শপথ, ১৩ ডিসেম্বর বর্ণাঢ্য আয়োজন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন