হেমন্তের ভোরে হালকা ঠান্ডা ভাব থেকে অনেকের সর্দির সমস্যা হতে পারে
দিনে চিটচিটে গরম, গায়ে ঘাম, তবু ভোরে হালকা কুয়াশা আর সন্ধ্যার পর শীত শীত অনুভূতি বলছে হেমন্ত এসে গেছে। শীতকাল যে আসি আসি করছে প্রকৃতির পাশাপাশি এ সময়ে শরীরও জানান দেয় নানাভাবে। আবহাওয়ার দ্রুত পরিবর্তনের কারণে বাতাসের আর্দ্রতা কমতে থাকে, বাড়ে ধূলিকণার পরিমাণ। ২৪ ঘণ্টায় নানা রকম আবহাওয়ার কারণে এ সময়ে শরীরে কিছু সমস্যা দেখা দেয়। হেমন্তের সেই মৌসুমি রোগবালাই থেকে দূরে থাকতে শুরুতেই সাবধান থাকা জরুরি।
আগে জানুন এ সময় কী ধরনের অসুস্থতা বেশি দেখা যায়।সাধারণ সর্দি–কাশি ও ভাইরাস সংক্রমণএ সময় গরম–ঠান্ডার মিশ্র আবহাওয়ার কারণে সর্দি–কাশি বা ঠান্ডাজনিত জটিলতা বাড়ে। বিশেষ করে ফ্লু–জাতীয় ভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি দেখা যায়। হঠাৎ করেই শরীর ব্যথা, মাথাব্যথা, গা কাঁপিয়ে জ্বর, গলাব্যথা, খুসখসে কাশি, সর্দিতে নাক বন্ধের সমস্যা দেখা দিতে পারে।
এসব জ্বর বেশির ভাগ ক্ষেত্রেই চার–পাঁচ দিনের মাথায় কমে এলেও কাশি থেকে যেতে পারে দীর্ঘদিন, সেই সঙ্গে থাকে দুর্বলতা ও অরুচি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।