advertisement
advertisement

বয়ঃসন্ধিকালে দূরত্ব কমাতে মা-বাবা কী করতে পারেন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
বয়ঃসন্ধিকালে দূরত্ব কমাতে মা-বাবা কী করতে পারেন

পরামর্শ প্রদান করেন মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক।

advertisement

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় গত ২৯ নভেম্বর প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭৩তম পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক।

‘আমাকে কেউ বোঝে না (মা-বাবার সঙ্গে সন্তানের মনের দূরত্ব)’—এই বিষয়ের ওপর পরামর্শ দেন বিশেষজ্ঞগণ। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।যোগাযোগের ঘাটতি বাবা–মায়ের সঙ্গে সন্তানের একধরনের দূরত্ব তৈরি করে। এই দূরত্ব প্যারেন্টিংয়ের জন্য নেতিবাচক। বয়ঃসন্ধিকালে সন্তানের সঙ্গে দূরত্ব কমাতে মা-বাবা কী করতে পারেন, এ বিষয়ে বিশেষজ্ঞগণ ৩টি বিষয়ের প্রতি জোর দিয়েছেন।

যেমন-বন্ধুত্বপূর্ণ আচরণ: শুধু অভিভাবক না হয়ে সন্তানের ভালো বন্ধু হওয়ার চেষ্টা করুন, যাতে তারা বিনা দ্বিধায় আপনাদের কাছে আসতে পারে।মনোযোগ দিয়ে শোনা: সন্তান যখন কিছু বলতে চায়, তখন বিচার না করে আগে তার কথা মনোযোগ দিয়ে শুনুন।সহানুভূতিশীল হওয়া: তাদের বয়সের পরিবর্তন এবং মানসিক চাপগুলোকে গুরুত্বের সাথে নিন এবং তাদের অনুভূতিকে সম্মান করুন।বয়ঃসন্ধিকালের এই যাত্রায় বাবা-মায়ের ধৈর্য, ভালোবাসা এবং সঠিক সময়মতো দেওয়া সঙ্গই একটি শিশুর সুন্দর ও সুস্থ মানসিক গঠনের মূল ভিত্তি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর