বাগান থেকে গাছপাকা আমড়া পেড়ে নৌকায় করে নিয়ে আসছেন চাষিরা
বর্ষা বিদায়ের এই সময়ে আমড়া বেচাকেনায় জমজমাট দক্ষিণাঞ্চলের নদী-খালের হাটগুলো। ঝালকাঠি ও পিরোজপুরের আড়তে এখন চলছে মৌসুমি আমড়া কেনাবেচার ধুম। খুব ভোরে বাগান থেকে আমড়া পেড়ে ছোট ছোট নৌকায় করে হাটে নিয়ে আসেন চাষিরা। এরপর চলে দরদাম, ওজন মাপা, বাছাই ও বস্তাবন্দী করার কাজ। পাইকারদের হাত ঘুরে এসব আমড়া সড়কপথে পৌঁছে যায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের নানা প্রান্তে।
ঝালকাঠির বিনয়কাঠি ও হিমানন্দকাঠি এবং পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর, জিন্দাকাঠি ও আদমকাঠির হাটগুলো এখন আমড়াচাষি, পাইকার ও শ্রমিকদের উপস্থিতিতে মুখর। বর্তমানে আকার ও মানভেদে প্রতি মণ আমড়া বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকায়। এই অঞ্চলের আমড়ার হাটের কিছু খণ্ডচিত্র নিয়ে এই ছবির গল্প।বাগান থেকে গাছপাকা আমড়া পেড়ে নৌকায় করে নিয়ে আসছেন চাষিরাখালের বুকে একের পর এক ভিড়ছে আমড়াভর্তি নৌকা।
একটু পরই শুরু হবে বেচাকেনার হাঁকডাকনৌকা থেকে ক্রেটে আমড়া তুলছেন এক চাষিআমড়ার মৌসুমে হাটে জমে উঠেছে বেচাকেনাডিজিটাল পাল্লায় আমড়ার ওজন মেপে নিচ্ছেন এক ব্যবসায়ীআড়তের মেঝেতে আমড়ার স্তূপ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।