নরসিংদীর রায়পুরা উপজেলায় নছিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই কিশোরের বাড়ি পাশাপাশি। ছোটবেলা থেকেই তারা বন্ধু ছিল। নিহত ওই দুই কিশোর হলো রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের সাহারচর গ্রামের মধ্যপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে নিরব মিয়া (১৭) ও জায়েদুল মিয়ার ছেলে জীবন মিয়া (১৭)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘নছিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোরের মৃত্যুর খবর বিভিন্ন মাধ্যমে জেনেছি। তবে নিহত কিশোরদের পরিবারের পক্ষ থেকে আমরা কোনো অভিযোগ পাইনি।’নিহত দুই কিশোরের স্বজনেরা জানান, গতকাল বিকেলের দিকে মোটরসাইকেলে নরসিংদী শহরে ঘুরতে গিয়েছিল নিরব ও জীবন।
রাত ৯টায় বাড়ি ফেরার পথে নরসিংদী–রায়পুরা আঞ্চলিক সড়কের হাসনাবাদ এলাকায় চলন্ত একটি নছিমনের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
সূত্র: প্রথম আলো

Rangamati, Khagrachhari roads and waterways to face half-day blockade
Andaleeve: Awami League’s no democracy narrative won’t gain ground
Biman suspends Riyadh, Dammam flights over security concerns
Targeted by Trump, ICC wins top EU rights prize
New registration, old fears for Dhaka’s street vendors

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন