‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ ও ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ পরপর ফেসবুকে এমন দুটি পোস্ট দেখে পুলিশসহ অন্যরা ছুটে যান সহকারী কমিশনারের (এসিল্যান্ড) বাসায়। গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। এরপর জামালগঞ্জ উপজেলার ‘অসুস্থ’ এসিল্যান্ড আরিফুর রহমানকে নেওয়া হয় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে। পরে নেওয়া হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
সেখানকার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে গেছেন পরিবারের সদস্যরা। আরিফুর রহমান প্রায় দুই মাস হয় জামালগঞ্জে এসিল্যান্ডের দায়িত্ব পালন করছেন। তিনি স্ত্রীকে নিয়ে উপজেলা সদরে বসবাস করেন।এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদকের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। মুঠোফোনে তিনি বলেন, এসিল্যান্ড মানসিকভাবে খুবই অসুস্থ।
কাল রাতে উপজেলার সদরে যা ঘটেছে, তা সবাই দেখেছেন।ফেসবুক পোস্টে কেন এসিল্যান্ড আপনার কথা লিখলেন, এমন প্রশ্নে শিল্পী রানী মোদক বলেন, ‘এটা আমারও প্রশ্ন।
সূত্র: প্রথম আলো

Rangamati, Khagrachhari roads and waterways to face half-day blockade
Andaleeve: Awami League’s no democracy narrative won’t gain ground
Biman suspends Riyadh, Dammam flights over security concerns
Targeted by Trump, ICC wins top EU rights prize
New registration, old fears for Dhaka’s street vendors

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন