একটি ডাইং কারখানা করার স্বপ্ন নিয়ে গ্রামের বাড়ির জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। ডাইং কেনার পাকা কথাও হয়ে গিয়েছিল। জমি বিক্রির ৫০ লাখ টাকা নরসিংদীর ভাড়া বাসার আলমারিতে রেখে দুর্গাপূজা উদ্যাপন করতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তিনি। পূজা শেষে ফিরে এসে দেখেন, সবকিছু তছনছ করা হয়েছে।
আলমারি থেকে কারখানা করার ৫০ লাখ টাকা ও স্ত্রীর আট ভরি স্বর্ণালংকার চুরি হয়ে গেছে।নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার নরেশ চন্দ্র সাহার সাততলা বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এই চুরির ঘটনা ঘটেছে। পাঁচ বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে এই ফ্ল্যাটে বসবাস করছেন সুখন চৌধুরী। তিনি নরসিংদী সদর উপজেলার শেখেরচরের ইভা ডাইংয়ে কাজ করেন।
তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা উপজেলার গুহিয়ালা গ্রামে।এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে নরসিংদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন সুখন চৌধুরী।
সূত্র: প্রথম আলো

Rangamati, Khagrachhari roads and waterways to face half-day blockade
Andaleeve: Awami League’s no democracy narrative won’t gain ground
Biman suspends Riyadh, Dammam flights over security concerns
Targeted by Trump, ICC wins top EU rights prize
New registration, old fears for Dhaka’s street vendors

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন