গাজীপুর মহানগরীর কাশিমপুরে দুটি কারখানার গুদামে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় আজ শনিবার বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।এর আগে আজ বেলা ১১টার দিকে ডিবিএল কারখানার সুতার গুদামে আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে পাশের সুপ্রিম গার্মেন্টসের কার্টনের গুদামেও আগুন ধরে যায়।পুড়ে যাওয়া দুটি গুদামের একটি ছিল সুতার গুদামফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক কাশিমপুর ফায়ার সার্ভিসের তিন ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।
আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে ডিবিএলের একটি, ইপিজেডের তিনটি, ভোগরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ মোট নয়টি ইউনিট কাজ করে বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বলেন, ‘আমরা ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ফায়ার ফাইটিং টেকনিকে আগুন ঘিরে ধরেছিলাম।
সূত্র: প্রথম আলো

Rangamati, Khagrachhari roads and waterways to face half-day blockade
Andaleeve: Awami League’s no democracy narrative won’t gain ground
Biman suspends Riyadh, Dammam flights over security concerns
Targeted by Trump, ICC wins top EU rights prize
New registration, old fears for Dhaka’s street vendors

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন