কেউ কেউ খাবার খাওয়ার সময় বা খাওয়ার পর অতিরিক্ত ঘামেন। মুখ ও গলায় বেশি ঘাম হতে পারে। এমনকি খাবারের গন্ধ পেলেও কারও কারও ঘাম শুরু হয়। চিকিৎসাবিজ্ঞানে এ সমস্যাকে বলা হয় ‘গাস্টেটরি সোয়েটিং’।কেন হয়খাওয়ার সময় অতিরিক্ত ঘামের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। যেমন ঝাল খাবার খেলে অনেকের স্বাভাবিক ঘাম হয়। তবে ঝাল না খেলেও খাবার খাওয়ার সময় বা খাবারের গন্ধ পেলেই অতিরিক্ত ঘাম হলে এর পেছনে শারীরিক কোনো সমস্যা থাকতে পারে।
আমাদের শরীরের ঘাম নিয়ন্ত্রণ করে একধরনের স্নায়ু, যাকে বলা হয় অটোনমিক নার্ভাস সিস্টেম বা স্বায়ত্তশাসিত স্নায়ুতন্ত্র। ডায়াবেটিসের কারণে অটোনমিক নার্ভাস সিস্টেম ক্ষতিগ্রস্ত হলে এ সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘদিনের ডায়াবেটিস, হরমোনজনিত সমস্যা ও কিডনি রোগের ক্ষেত্রেও এমন হতে পারে।এ ছাড়া মুখের কাছে অবস্থিত প্যারোটিড গ্রন্থিতে অস্ত্রোপচারের পরও খাওয়ার সময় অতিরিক্ত ঘাম হতে পারে।
মুখের এক পাশের পেশি দুর্বল হয়ে যাওয়ার সমস্যা বেলস পালসি থেকে সেরে ওঠার পরও কারও কারও এমন লক্ষণ দেখা দিতে পারে।চিকিৎসা কী খাওয়ার সময় অতিরিক্ত ঘাম হলে প্রথমে এর কারণ খুঁজে বের করা জরুরি।
সূত্র: প্রথম আলো

Miscreants set fire to Grameen Bank branch in Chandpur
10 killed in road crashes in 4 districts
পুলিশের ওপর নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের হামলা
অবশেষে রেলের লাগেজ ভ্যানে যাত্রী বহনের পরিকল্পনা
সংসারে সচ্ছলতা আনতে কিস্তিতে অটোরিকশা কেনেন আবদুল, কুপিয়ে হত্যা করে নিয়ে গেল দুর্বৃত...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন