advertisement

কেরানীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে পাঠাগার প্রতিষ্ঠা করল বন্ধুসভা

কেরানীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে পাঠাগার প্রতিষ্ঠা করল বন্ধুসভা
কেরানীগঞ্জ বন্ধুসভার একটি ভালো কাজ
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জের ৯৩ নম্বর সিরাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাগার প্রতিষ্ঠা করেছে কেরানীগঞ্জ বন্ধুসভা। বিদ্যালয়টিতে আগে কোনো পাঠাগার ছিল না। শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে শতাধিক শিক্ষামূলক বই দিয়ে এ পাঠাগার গড়ে তোলা হয়েছে।২৪ অক্টোবর দুপুরে বিদ্যালয়ে গিয়ে পাঠাগারটির কার্যক্রম শুরু করেন বন্ধুসভার সদস্যরা। প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ।

এতে খুশি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফিয়া হোসেন বলে, ‘আমাদের স্কুলে আগে কোনো পাঠাগার ছিল না। এখন আমরা অনেক ধরনের বই পড়তে পারব। আমি চাই আমাদের স্কুলের সব বন্ধুই বই পড়ুক।’পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলে, ‘বই পড়লে অনেক কিছু শেখা যায়। আগে স্কুলে বই পড়ার জন্য আলাদা জায়গা ছিল না। এখন পাঠাগার হয়েছে, আমরা স্কুলেই বিভিন্ন বই পড়তে পারব।

আমি নিয়মিত বই পড়তে ও নতুন নতুন বিষয় জানতে চাই।’বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন হোসেন বলেন, ‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো পাঠাগার ছিল না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে প্রথম অনিক এখন কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে প্রথম অনিক এখন কোথায় মাছ ধরার নেশা আর পেশা মাছ ধরার নেশা আর পেশা ছাত্রকে ধর্ষণের অভিযোগ, লক্ষ্মীপুরে মাদ্রাসা থেকে এক শিক্ষক গ্রেপ্তার ছাত্রকে ধর্ষণের অভিযোগ, লক্ষ্মীপুরে মাদ্রাসা থেকে এক শিক্ষক গ্রেপ্তার বাড়তি দামে কিনতে হচ্ছে রান্নার 
গ্যাস, আবার কি বাড়বে বাড়তি দামে কিনতে হচ্ছে রান্নার গ্যাস, আবার কি বাড়বে সাইবার হামলার শঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সাইবার হামলার শঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে প্রথম অনিক এখন কোথায়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে প্রথম অনিক এখন কোথায়
২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিলেন অনিক বিশ্বাস
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া মানেই রীতিমতো তারকা বনে যাওয়া। কোন কলেজে পড়েছেন, কীভাবে বেড়ে উঠেছেন, কেমন করে নিয়েছেন প্রস্তুতি—কত প্রশ্ন তাঁদের কাছে! বিশ্ববিদ্যালয়জীবন শেষে তাঁরা কে কোন পথে পা বাড়াচ্ছেন, সেই খবর অবশ্য অনেক সময়ই আর নেওয়া হয় না। তাই এমন কয়েকজন শিক্ষার্থীর খোঁজ নিয়েছিলাম আমরা।২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছিলেন অনিক বিশ্বাস।

পরে ভর্তি হন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে। ভর্তি পরীক্ষায় প্রথম হওয়ার পর পরিচিতি বেড়েছিল তাঁর। তবে সেই অর্জনই যে জীবনের শেষ কথা নয়, তা বুঝেছেন উচ্চশিক্ষার পথে এগোতে গিয়ে। স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা শেষে এখন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনে সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজিতে পিএইচডি করছেন তিনি। পাশাপাশি গবেষণা সহকারী হিসেবেও কাজ করছেন।

এর আগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন।ভর্তি পরীক্ষার ফল প্রকাশের দিনটির কথা এখনো মনে আছে অনিকের।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মাছ ধরার নেশা আর পেশা

মাছ ধরার নেশা আর পেশা
জলাশয়ে একসঙ্গে অনেকগুলো বড়শি ফেলে মাছ ধরছেন এক ব্যক্তি
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মাছ ধরা কারও পেশা, কারও শখ। বয়সের গণ্ডি পেরিয়ে শিশু থেকে বৃদ্ধ—সবাই মেতে ওঠেন মাছ ধরার আনন্দে। নদী, খাল, বিল, ডোবা কিংবা পুকুর—জলাশয়ভেদে মাছ ধরার কৌশলও আলাদা। কেউ বড়শি নিয়ে বসেন নদীর পাড়ে, কেউ জাল নিয়ে নামেন পানিতে। কেউ আবার ছুটির দিনে দল বেঁধে মাছ ধরতে যান।

ফরিদপুরের বিভিন্ন এলাকায় মাছ ধরার এমন নানা দৃশ্য নিয়ে ছবির গল্প।জলাশয়ে একসঙ্গে অনেকগুলো বড়শি ফেলে মাছ ধরছেন এক ব্যক্তি কুমার নদের তীরে হাত দিয়ে মাছ ধরছেন স্থানীয় বাসিন্দারা পানিতে ফেলার আগে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ঠিক করছেন এক ব্যক্তি কুমার নদে চাকজাল ঘুরিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি পদ্মা নদীতে খেপলা জাল দিয়ে মাছ ধরছেন এক ব্যক্তি পদ্মা নদীতে বেড়জাল দিয়ে মাছ ধরছেন পেশাদার জেলেরা মাছ ধরতে যাওয়ার আগে ঝাঁকিজালের ছেঁড়াফাটা অংশ মেরামত করছেন এক ব্যক্তি পদ্মা নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছেন দুই জেলে পদ্মা নদীতে গোসল করতে নেমে মশারির জাল দিয়ে মাছ ধরছে দুই শিশু পুকুরে টিকিট কেটে বড়শি দিয়ে মাছ শিকার করছেন শৌখিন মৎস্যশিকারিরা

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ছাত্রকে ধর্ষণের অভিযোগ, লক্ষ্মীপুরে মাদ্রাসা থেকে এক শিক্ষক গ্রেপ্তার

ছাত্রকে ধর্ষণের অভিযোগ, লক্ষ্মীপুরে মাদ্রাসা থেকে এক শিক্ষক গ্রেপ্তার
গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক মো. ইব্রাহিম
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের একটি মাদ্রাসায় ৯ বছর বয়সী এক আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. ইব্রাহিম নামের মাদ্রাসাটির এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।এর আগে ধর্ষণের অভিযোগে চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন ওই মাদ্রাসাছাত্রের মা। এতে মো. ইব্রাহিম ছাড়াও আরও একজনের বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের অভিযোগ আনা হয়।

অভিযুক্ত অপর ব্যক্তি পলাতক।শিশুটির মা জানান, হাফেজিয়া মাদ্রাসাটিতে দীর্ঘদিন ধরে তাঁর ছেলেকে ধর্ষণ করে আসছেন মো. ইব্রাহিমসহ দুই ব্যক্তি। এ ঘটনার তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণ হলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, ধর্ষণের ঘটনাটিতে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক মো. ইব্রাহিমকে আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযুক্ত অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন