মাছ ধরা কারও পেশা, কারও শখ। বয়সের গণ্ডি পেরিয়ে শিশু থেকে বৃদ্ধ—সবাই মেতে ওঠেন মাছ ধরার আনন্দে। নদী, খাল, বিল, ডোবা কিংবা পুকুর—জলাশয়ভেদে মাছ ধরার কৌশলও আলাদা। কেউ বড়শি নিয়ে বসেন নদীর পাড়ে, কেউ জাল নিয়ে নামেন পানিতে। কেউ আবার ছুটির দিনে দল বেঁধে মাছ ধরতে যান।
ফরিদপুরের বিভিন্ন এলাকায় মাছ ধরার এমন নানা দৃশ্য নিয়ে ছবির গল্প।জলাশয়ে একসঙ্গে অনেকগুলো বড়শি ফেলে মাছ ধরছেন এক ব্যক্তি কুমার নদের তীরে হাত দিয়ে মাছ ধরছেন স্থানীয় বাসিন্দারা পানিতে ফেলার আগে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ঠিক করছেন এক ব্যক্তি কুমার নদে চাকজাল ঘুরিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি পদ্মা নদীতে খেপলা জাল দিয়ে মাছ ধরছেন এক ব্যক্তি পদ্মা নদীতে বেড়জাল দিয়ে মাছ ধরছেন পেশাদার জেলেরা মাছ ধরতে যাওয়ার আগে ঝাঁকিজালের ছেঁড়াফাটা অংশ মেরামত করছেন এক ব্যক্তি পদ্মা নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছেন দুই জেলে পদ্মা নদীতে গোসল করতে নেমে মশারির জাল দিয়ে মাছ ধরছে দুই শিশু পুকুরে টিকিট কেটে বড়শি দিয়ে মাছ শিকার করছেন শৌখিন মৎস্যশিকারিরা
সূত্র: প্রথম আলো

গ্রামের পথে হেমন্তের সকাল
০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও পানি তরল থাকে কীভাবে
গার্ড অব অনার নিয়ে উত্তেজনার পর গভীর রাতে সাঈদীর মামলার সাক্ষীর দাফন
বন্ধ রাখার পরও সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট
ঢাকা দক্ষিণের জন্য কাউকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়নি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন