advertisement

পদত্যাগ

পদত্যাগ
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

(রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিমাল্য কাব্যগ্রন্থের ‘পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই’ কবিতার ছায়া অবলম্বনে)পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই,চেয়ারটিকে শেষ প্রণাম জানাই।ফিরিয়ে দিলাম দপ্তর-চাবি,রাখব না আর আসন দাবি,শেষবিদায়ের মিষ্টি বাণী চাই—পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই!

কত দিনই ছিলাম পদে,কত লোকই ঘুরত পিছে রথে!গাড়ি, পতাকা, স্যার সম্বোধন,সবই আজ অতীতের স্মরণ—আগের মতো ডাকটি আর না পাই!পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই!নির্দেশ এসে বলল, ‘এবারনামতে হবে, সময় হয়েছে তোমার!’নিভল বাতি, সরল ফলক,চেয়ারখানায় পড়ল পলক,নতুন বসার অপেক্ষাতে তাই—পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই!

গণেশ বলে, ‘কাঁদছ কেন ভাই?ছুটি পেলে খুশি হওয়াই চাই!’বললাম, ‘ছুটি চেয়েছি কবে?ছুটি এসে হাজির তবে!স্বেচ্ছায় আর নির্দেশে ফারাক যে ভাই!’ চেয়ার বলে, ‘যেয়ো তবে,আবার দেখা হতে পারে সবে।তোমার আগে কতজনইআমায় ভেবে আপন মানে—কেউই তো আর চিরদিনেরনাই!’বাবু কয়, ‘প্রণাম জানাই!’ পদটি গেল, থাকল খাতা, থাকল কত প্রশ্নেরই পাতা।চাবি দিলাম, দরজা ছাড়ি,দায়ের হিসাব কোথায় পাড়ি?জবাব দেওয়ার বেলায় যেনছুটির কথা না ওঠে তাই!পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই।একটি আনপেইড ইন্টার্নশিপের গল্পচাঁদ দখলবন্ধু ফার্মেসিসবজান্তা সমীপেষুরসচিঠিডাব সমাচারচাঁদা নিয়ে বিখ্যাত কবি–সাহিত্যিকেরা যা লিখতেনঅজুহাতের কামব্যাক

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব জাপানে যাওয়ার আগে যে ১০টি জাপানি বাক্য শিখে যাবেন জাপানে যাওয়ার আগে যে ১০টি জাপানি বাক্য শিখে যাবেন কলকা পাড়ের শাড়িতে সুনেরাহ, দেখুন ৪টি ছবি কলকা পাড়ের শাড়িতে সুনেরাহ, দেখুন ৪টি ছবি রিপলি’স বিলিভ ইট অর নট! রিপলি’স বিলিভ ইট অর নট! ভাবুক সম্রাট ভাবুক সম্রাট
advertisement

ব্রাজিলে লুলার নাটকীয় জয়, চতুর্থবারের মতো ক্ষমতায় বসছেন

ব্রাজিলে লুলার নাটকীয় জয়, চতুর্থবারের মতো ক্ষমতায় বসছেন
প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ধাপের লড়াইয়ের আগে রিও ডি জেনিরোর কোপাকাবানা সৈকতে শেষ নির্বাচনী সমাবেশে অংশ নেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ব্রাজিল, ২৪ অক্টোবর ২০২৬
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা নির্বাচনে নাটকীয় জয় পেয়েছেন। কট্টর ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে হারিয়ে তিনি ঐতিহাসিকভাবে চতুর্থবারের মতো ক্ষমতায় বসছেন।প্রায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, ৮০ বছর বয়সী এই বামপন্থী নেতা পেয়েছেন ৫১.৭৫ শতাংশ ভোট।

অন্যদিকে তাঁর ৪৫ বছর বয়সী প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৮.২৫ শতাংশ ভোট।অক্টোবরের শুরুতে নির্বাচনের প্রথম ধাপে বলসোনারোর কাছে অল্প ব্যবধানে হেরে গিয়েছিলেন লুলা। এতে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছিল। আর প্রগতিশীল ব্রাজিলীয়রা তিন সপ্তাহের জন্য হতাশ হয়ে গিয়েছিলেন।আশির দশকে গণতন্ত্র ফিরে আসার পর এমনটা আর কখনোই হয়নি।

প্রথম ধাপে দ্বিতীয় হওয়া কোনো প্রার্থী এর আগে দ্বিতীয় ধাপে জিততে পারেননি।কিন্তু গতকাল রোববার লুলা ঠিক সেই অসম্ভব কাজটাই করে দেখিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সরকার বদলে কেন রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের এমডিরা বদলায়

সরকার বদলে কেন রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের এমডিরা বদলায়
এবার অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া এমডিদের সরিয়ে দিয়েছে বিএনপি সরকার।
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

রাষ্ট্রমালিকানাধীন ছয় বাণিজ্যিক ব্যাংকে এখন কোনো নিয়মিত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নেই। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালে একবার এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। এবার অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া এমডিদের সরিয়ে দিয়েছে বিএনপি সরকার। দুই সরকারের সময়ে এ ঘটনার পুনরাবৃত্তি একটি মৌলিক প্রশ্ন সামনে এনেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ নির্বাহীদের নিয়োগ ও অপসারণ কি পেশাগত মূল্যায়নের ভিত্তিতে হয়?

সেটা হলে সরকার বদলের সঙ্গে সঙ্গে বদলে যায় কেন তাঁদের ভাগ্য?সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও বেসিক ব্যাংক—ছয় ব্যাংকেই এখন নিয়মিত এমডি নেই। ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার এক সিদ্ধান্তে আওয়ামী লীগ সরকারের আমলে তিন বছরের জন্য নিয়োগ পাওয়া ছয় এমডিকে সরিয়ে দিয়েছিল।

এবার দুই দফায় সরানো হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া এমডিদের।প্রথম দফায় গত ২ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের এমডি মো. আনোয়ারুল ইসলাম, বেসিক ব্যাংকের মো. কামরুজ্জামান খান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) মো. জসিম উদ্দিনের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।দ্বিতীয় দফায় ১৯ অক্টোবর একইভাবে বাতিল করা হয় সোনালী ব্যাংকের এমডি মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের মো. মজিবুর রহমান এবং রূপালী ব্যাংকের কাজী মো.ওয়াহিদুল ইসলামের অবশিষ্ট মেয়াদ।দুই ঘটনার মধ্যে সময়ের ব্যবধান থাকলেও একটি মিল স্পষ্ট।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’

মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’
তেহরানের সড়কে ঝুলছে মার্কিন হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির পোস্টার
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যে উদারনীতি বা লিবারেল চিন্তাভাবনার বিকাশ ঘটছে—কথাটি শুনলে কারও কারও কাছে বাস্তবতাবিরোধী মনে হতে পারে। ধরেই নেওয়া হতো, মধ্যপ্রাচ্যের মানুষ বোধ হয় উদারনীতিতে আর আগ্রহী নয়—তারা যেন এক সম্পূর্ণ ভিন্ন, ধর্মকেন্দ্রিক ‘সত্যের শাসনব্যবস্থায়’ অভ্যস্ত।

এই দৃষ্টিভঙ্গি অনুসারে, এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যেখানে ধর্মীয় মৌলবাদীরা নিজেদের ইচ্ছেমতো ধর্ম ব্যাখ্যা করার অধিকার দাবি করে, ব্যক্তিস্বাধীনতাকে ধর্মীয় নির্দেশের নিচে স্থান দেয়, পুরুষতান্ত্রিকতাকে উসকে দেয় এবং নারীদের পোশাকের ওপর নানা কড়াকড়ি আরোপ করে। কিন্তু চরম স্বৈরাচারী শাসনের আড়ালেও রচিত হচ্ছিল অন্য এক ইতিহাস।

২০০০ থেকে ২০২০ সালের মধ্যে মধ্যপ্রাচ্যের পাঁচটি প্রধান দেশে আমি ধারাবাহিক কিছু জরিপ পরিচালনা করি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন