শিক্ষা ও আবাসনসংকট থেকে শুরু করে মূল্যবৃদ্ধি, দুর্নীতি ও রাজনৈতিক জবাবদিহির দাবি—ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভে নেমেছেন তরুণেরা। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...
সূত্র: প্রথম আলো
শিক্ষা ও আবাসনসংকট থেকে শুরু করে মূল্যবৃদ্ধি, দুর্নীতি ও রাজনৈতিক জবাবদিহির দাবি—ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভে নেমেছেন তরুণেরা। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...
সূত্র: প্রথম আলো
দেশে চিকিৎসাশিক্ষায় নারীদের অংশগ্রহণে বড় ধরনের পরিবর্তন এসেছে। সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজগুলোয় এখন যত শিক্ষার্থী পড়াশোনা করছেন, তাঁদের প্রায় ৬৩ শতাংশই নারী। ডেন্টাল শিক্ষায়ও ছাত্রীর সংখ্যা ছাত্রদের চেয়ে বেশি; আর নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষায় শিক্ষার্থীদের প্রায় ৯০ শতাংশ নারী।
তবে কর্মক্ষেত্রে, বিশেষ করে সরকারি চাকরিতে নারী চিকিৎসকদের হার এখনো কিছুটা কম।শিক্ষায় নারীদের এগিয়ে যাওয়ার যে চিত্র প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে দেখা যাচ্ছে, তার প্রতিফলন ঘটছে চিকিৎসা শিক্ষায়ও। যদিও বিশ্ববিদ্যালয়ে সেই ধারাবাহিকতা সমানভাবে থাকছে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের বাইরে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর হার ৪০ শতাংশের নিচে।
৮-১০ বছর ধরেই মেডিক্যাল কলেজগুলোতে ছাত্রীদের আধিক্য দেখা যাচ্ছে।
সূত্র: প্রথম আলো
সম্প্রতি নিয়মবহির্ভূত কাজ করে মন্ত্রিত্ব হারাতে হয়েছে সরকারদলীয় একজন সংসদ সদস্যকে। এরপর দোষ স্বীকার না করে দুঃখ প্রকাশ করেছেন তিনি। প্রাত্যহিক জীবনেও আমরা এমন ঘটনার সম্মুখীন হই; যেখানে যার দোষ, সে ভুল স্বীকার না করে কেবল ‘সরি’ বলে পাশ কাটিয়ে যায়।
সেগুলো নিয়ে লিখেছেন তাহসিন আহমেদ এবং এঁকেছেন সৌখিন।একটি আনপেইড ইন্টার্নশিপের গল্পচাঁদ দখলডাব সমাচারঅজুহাতের কামব্যাকLieসেন্সএলাকার ট্যালেন্টেড বড় ভাই রবীন্দ্রনাথচাঁদা নিয়ে বিখ্যাত কবি–সাহিত্যিকেরা যা লিখতেনকোথায় কোথায় কালি মাখানো যায়?রস+আলো নোবেল ২০২৬স্মার্টফোনের অবসর চেয়ে আবেদনরসচিঠি
সূত্র: প্রথম আলো
আঞ্চলিক মহাসড়ক থেকে ইট বিছানো একটি রাস্তা গেছে গ্রামের দিকে। সেই রাস্তা ধরে মিনিট তিনেক যাওয়ার পর পাওয়া গেল রবিন রাংসার দোকান। সেখানে চা, বিস্কুট এবং কিছু মুদিপণ্য বিক্রি হয়।দোকানটির কাছেই ১৫ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে গুলি করে হত্যা করা হয় নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে (৪৪)। ঘটনার সময় দোকানেই ছিলেন রবিন রাংসা।
তিনি গত শুক্রবার আমাদের কাছে ঘটনার বর্ণনা দেন।রবিন বলেন, সেদিন রাত আটটার দিকে তাঁর দোকান থেকে ছয়টি সিগারেট কিনেছিলেন আলিফ। দোকানের টেবিলে বসে একটি সিগারেট শেষ করেন। তারপর শ্বশুরবাড়ির দিকে যান। তাঁর শ্বশুরবাড়ি কাছেই। সেখানে তিনি বছর দুয়েক ধরে অনেকটা স্থায়ীভাবে বসবাস করছিলেন। যাওয়ার সময় ভুলে নিজের মুঠোফোনটি টেবিলে রেখে যান।রবিন আরও বলেন, তখন আরও দুজন ক্রেতা আসেন, সিগারেট কেনেন।
একজনের পরনে লুঙ্গি, অন্যজনের পরনে থ্রি-কোয়ার্টার প্যান্ট।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন