দীর্ঘ ১০ বছর পর ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসায় শুরু হয়েছে বিগ বস বাংলার সিজন ৩। গত ৩০ আগস্ট শুরু হওয়া এই রিয়েলিটি শোয়ে ভারতের নানা পেশার প্রতিযোগী আছেন। তবে শুরু থেকেই আলোচনা–সমালোচনার কেন্দ্রে আছেন যে কজন, তাঁদের মধ্যে অন্যতম অভিনেত্রী নন্দিনী দত্ত। ঝগড়া, সহপ্রতিযোগীকে ফেলে দিয়ে আহত করা থেকে আরেক প্রতিযোগী রাজবীরের সঙ্গে তুমুল প্রেম—সবখানে নন্দিনী।
‘এখানে আকাশ নীল’, ‘বসন্ত বিলাস মেসবাড়ি’, ‘ঝিলিক’, ‘কনে দেখা আলো’র মতো ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর জানা–অজানা নানা গল্প রইল এখানে।২০১৯ সালে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন কলকাতার মেয়ে নন্দিনী দত্ত।
বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করে পৌঁছে গেছেন বাঙালির ঘরে ঘরেস্টার জলসার ‘তিতলি’ ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে অভিনেতা আরিয়ান ভৌমিকের সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু হয় নন্দিনীরএকাধিক সংবাদমাধ্যমের খবর জানায়, দুজন একই ছাদের নিচেও থেকেছেন।
সূত্র: প্রথম আলো

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সংখ্যালঘুদের ভোটে নজর বিএনপি ও জামায়াতের
অলিভ থেকে পান্না, সবুজের নানা শেডে শানায়ার এক ডজন বোল্ড লুক
অসুস্থ হলে অদ্ভুত সব স্বপ্ন দেখি কেন
মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি–৪
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধ...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন