ঢাকার কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরুতে আগুন নিয়ন্ত্রণের কাজ করে পাঁচটি ইউনিট। পরে আরও তিনটি ইউনিট এই কাজে যুক্ত হয়।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: প্রথম আলো

ডেমরা সেতুতে ২ দিন চলবে মেরামতকাজ,
বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ পুলিশের
খুলনায় ক্যানসার, কিডনি ও হৃদ্রোগের উন্নত চিকিৎসার জন্য অপেক্ষা বাড়ল
বিরোধের জেরে পারিবারিক কবরস্থানে ঠাঁই হলো না বৃদ্ধের, অন্য স্থানে দাফন
ফেসবুক লাইভে ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারীকে গ্রেপ্তার দেখাল পুল...
নন্দনকাননের আকাশে আলোর মিছিল, হৃদয়ে জাগুক মানবতার বোধ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন