advertisement

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
শেখ হাসিনা
ফটো কার্ড প্রিন্ট

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় মো. হোসেন নামের মালবাহী ট্রাকের এক চালককে হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে শুনানি শেষে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন।

একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৫ নভেম্বর তারিখ নির্ধারণ করেন।বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান। তিনি বলেন, ৩৪ জন আসামির মধ্যে শুরু থেকে ২২ জন পলাতক রয়েছেন। কারাগার থেকে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ ৯ জনকে উপস্থিত করা হয়েছে। জামিনে থেকে দুজন আদালতে হাজিরা দেন।

এ ছাড়া মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান অন্য মামলায় কারাগারে আটক থাকায় আদালতে উপস্থিত করা হয়নি।এদিকে আসামিদের পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী, ফারজানা ইয়াসমিন রাখী, আহসান হাবীব, খায়রুল ইসলাম, তরিকুল ইসলামসহ অনেকেই তাঁদের অব্যাহতি চেয়ে শুনানি করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মাদক পরীক্ষা না করেই ৮৫ জনকে সাজা মাদক পরীক্ষা না করেই ৮৫ জনকে সাজা এবার ৭৫ হাজার টাকা দামের শাড়ি! নতুন বিতর্কে তিশা এবার ৭৫ হাজার টাকা দামের শাড়ি! নতুন বিতর্কে তিশা নারীর স্বাধীনতায় বাধা, কোন পথে হাঁটছে দেশ নারীর স্বাধীনতায় বাধা, কোন পথে হাঁটছে দেশ বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহী কল্পজাহাজ বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহী কল্পজাহাজ ঢাকার পূর্বাঞ্চল, চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়, সচিবালয়–বাংলাদেশ ব্যাংকেও বিদ্যুৎ নেই ঢাকার পূর্বাঞ্চল, চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়, সচিবালয়–বাংলাদেশ ব্যাংকেও বিদ্...
advertisement

লালমনিরহাটে শিশুকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

লালমনিরহাটে শিশুকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

লালমনিরহাটে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আলমগীর হোসেন নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাগর-রুনি হত্যা: তানভীর জোহাকে হাইকোর্টে হাজির হয়ে তথ্য জানাতে হবে

সাগর-রুনি হত্যা: তানভীর জোহাকে হাইকোর্টে হাজির হয়ে তথ্য জানাতে হবে

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে পাওয়া নতুন তথ্য...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাজনৈতিক কর্মসূচিতে ফ্যাসিবাদ উৎসাহিত করার উপাদান থাকা উচিত নয়: রিজভী

রাজনৈতিক কর্মসূচিতে ফ্যাসিবাদ উৎসাহিত করার উপাদান থাকা উচিত নয়: রিজভী

যে কোনো রাজনৈতিক দলের কর্মসূচি পালনের অধিকার থাকলেও তাতে পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করার কোনো উপাদান থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন