দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (২৩) মারা গেছেন। গতকাল সোমবার রাত সোয়া আটটার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।শাকিল ইসলাম গুরুদাসপুর উপজেলা সদরের কাছারিপাড়া এলাকার রবিউল করিমের ছেলে।
তিনি নাটোর-৪ (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) আসনে বিএনপির সংসদ সদস্য (এমপি) আবদুল আজিজের ছোট ছেলে সোহাগের ঘনিষ্ঠজন ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় একাধিক বাসিন্দা।এর আগে ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারের একটি সড়কে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন শাকিল। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সূত্র: প্রথম আলো

Fire erupts from ground in Cox’s Bazar, three units deployed
নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, পাওয়া যায়নি ছাত্রদল নেতার স্ত্রীর মরদেহ
খুলনায় যুবদলের সাবেক নেতাকে হঠাৎ গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা
শেরপুরে এক বৃদ্ধকে বসতঘরের বারান্দায় দাফন
নতুন জম্বি, ভয়ংকর সংক্রমণ আর মানুষের বাঁচার লড়াই

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন