পাশাপাশি বসে আছেন দুই তরুণ–তরুণী। ছেলেটির পরনে হালকা রঙের শার্ট, চুল কিছুটা এলোমেলো। কালো পোশাকের মেয়েটির মুখে মৃদু হাসি। আজকের পরিচিত চেহারার সঙ্গে মিল খুঁজতে হয়তো একটু সময় লাগবে। তবে নাটকের নিয়মিত দর্শকেরা ভালো করে তাকালেই চিনে ফেলবেন। বলুন তো, ছবির এই দুজন কে? তাঁরা অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ছবিটি শেয়ার করেছেন স্পর্শিয়া। আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর তৌসিফের জন্মদিন।
সেই উপলক্ষে ছবিটি সামনে রেখে ফিরে দেখা যাক তাঁর অভিনয়ে আসা, বন্ধুত্ব আর পর্দার বাইরের জীবনের কিছু গল্প।শুরুর দিনের সহযাত্রী তৌসিফ ও স্পর্শিয়ার বিনোদনজগতে পথচলা শুরু কাছাকাছি সময়ে। শুরুর দিকে ধারাবাহিক ও একক নাটকে একসঙ্গে অনেক কাজ করেছেন তাঁরা। সেই সূত্রে পর্দার বাইরেও গড়ে ওঠে বন্ধুত্ব। তবে স্পর্শিয়া দীর্ঘ সময় নাটক থেকে দূরে থাকায় তাঁদের একসঙ্গে কাজেও বিরতি পড়ে।
পরে ‘ব্যাচেলর পয়েন্ট’–এর পঞ্চম মৌসুমে আবার একসঙ্গে দেখা যায় তাঁদের।
সূত্র: প্রথম আলো

মাদক পরীক্ষা না করেই ৮৫ জনকে সাজা
এবার ৭৫ হাজার টাকা দামের শাড়ি! নতুন বিতর্কে তিশা
নারীর স্বাধীনতায় বাধা, কোন পথে হাঁটছে দেশ
বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহী কল্পজাহাজ
ঢাকার পূর্বাঞ্চল, চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়, সচিবালয়–বাংলাদেশ ব্যাংকেও বিদ্...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন