হামলায় আহত ছাত্রদলের এক নেতার মৃত্যুর পর নাটোর-৪ আসনের (গুরুদাসপুর-বড়াইগ্রাম) বিএনপির সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
গতকাল সোমবার গভীর রাত থেকে হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হওয়ার ১২ দিন পর গতকাল রাত সোয়া আটটার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাটোরের গুরুদাসপুর পৌরসভা ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম।
এরপর পুলিশ হামলাকারীদের শনাক্ত করতে তৎপর হয়।নাটোরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু, ১২ দিনেও শনাক্ত হয়নি হামলাকারীছাত্রদলের একাধিক সূত্র বলছে, এমপির দুই ছেলের পৃথক অনুসারী ও সমর্থক গোষ্ঠী আছে।
সূত্র: প্রথম আলো

বাড়িঘর নিরাপদ রাখতে নবীজির শেখানো ৫ আমল
নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর
কর্ণফুলী গার্ডেন সিটি ও আমার রঙিন স্কুলব্যাগের দিনগুলো
এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ পরিবর্তন
ঢাকার পূর্বাঞ্চল, চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন