advertisement

লিবিয়া থেকে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি, বন্দিশিবিরে ছিলেন ৩৬ জন

লিবিয়া থেকে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি, বন্দিশিবিরে ছিলেন ৩৬ জন
দূতাবাস প্রাঙ্গণে দেশে ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত
ফটো কার্ড প্রিন্ট

লিবিয়ায় আটক ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে ৩৬ জন সাগর থেকে আটকের পর ত্রিপলীর একটি বন্দিশিবিরে ছিলেন। বাকিরা ত্রিপলীর ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে মানবিক সহায়তায় তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের মধ্যে ৪১ জন শারীরিকভাবে অসুস্থ।

আজ মঙ্গলবার সকাল সাতটার পর লিবিয়ার বেসরকারি বিমান সংস্থা বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাঁরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, লিবিয়া থেকে আসা ১৭৪ জন বাংলাদেশি আজ সকালে ঢাকায় পৌঁছেছেন।

তাঁদের গ্রহণ করতে বিমানবন্দরে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা ও আইওএমের সহযোগিতায় এই ১৭৪ জনকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাড়িঘর নিরাপদ রাখতে নবীজির শেখানো ৫ আমল বাড়িঘর নিরাপদ রাখতে নবীজির শেখানো ৫ আমল নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর নিজের নামে রেলওয়েতে প্রায় কোটি টাকার বিল, জানেনই না গৃহিণী কোহিনূর কর্ণফুলী গার্ডেন সিটি ও আমার রঙিন স্কুলব্যাগের দিনগুলো কর্ণফুলী গার্ডেন সিটি ও আমার রঙিন স্কুলব্যাগের দিনগুলো এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ পরিবর্তন এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ পরিবর্তন ঢাকার পূর্বাঞ্চল, চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয় ঢাকার পূর্বাঞ্চল, চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়
advertisement

শ্রমিকদের বেতন মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধের অনুরোধ মালিকপক্ষকে

শ্রমিকদের বেতন মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধের অনুরোধ মালিকপক্ষকে

শ্রমিকদের অযথা রাজপথ অবরোধ না করে কারখানার ভেতরে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান মন্ত্রী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়ের পর অনেক এলাকায় সরবরাহ শুরু

হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়ের পর অনেক এলাকায় সরবরাহ শুরু

ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়ের পর সরবরাহ স্বাভাবিক করতে সংযোগ পুনঃস্থাপনের কাজ চলছে। এরই মধ্যে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কাঞ্চনজঙ্ঘার আশায় তেঁতুলিয়ায় গিয়ে রাত কাটে খোলা আকাশের নিচে

কাঞ্চনজঙ্ঘার আশায় তেঁতুলিয়ায় গিয়ে রাত কাটে খোলা আকাশের নিচে

কেউ এসেছেন হিমালয়ের বরফঢাকা কাঞ্চনজঙ্ঘা দেখতে, কেউবা উত্তরের শীতের ভোর আর চা-বাগানের সবুজ প্রকৃতি উপভোগ করতে। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন