২০২৬ সালে বিশ্ব বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়েছে হলিউডের কয়েকটি সিনেমা। সুপারহিরো, অ্যানিমেশন, ভিডিও গেমের চরিত্র কিংবা সংগীতের কিংবদন্তি—ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে নির্মিত পাঁচটি সিনেমা বিশ্বজুড়ে আয় করেছে ১০০ কোটি ডলারের বেশি। তালিকার শীর্ষে রয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। এ ছাড়া রয়েছে ‘দ্য ওডিসি’, ‘টয় স্টোরি ৫’, ‘মাইকেল’ ও ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’।
বক্স অফিসের এই সাফল্যের পেছনে কী কারণ ছিল?‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার পোস্টার১. ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ তালিকার শীর্ষে থাকা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সুপারহিরো ঘরানার জনপ্রিয়তার পাশাপাশি পরিচিত চরিত্রের নতুন গল্প নিয়ে দর্শকের আগ্রহকে কাজে লাগিয়েছে। টম হল্যান্ড অভিনীত স্পাইডার-ম্যানের নতুন অধ্যায়ে পিটার পার্কারকে দেখা যায় একাকী জীবনযাপন করতে।
নিজের পরিচয় ও স্মৃতি থেকে প্রিয়জনদের মুছে যাওয়ার পরও সে নিউইয়র্কের মানুষকে রক্ষা করে চলেছে।
সূত্র: প্রথম আলো

মার্কস অলরাউন্ডার আসছে এনটিভিতে
‘গল্প স্ট্রং হলে শাকিব খানকে না পেলেও অনেক কিছু করা যায়’
জলপাইগুড়ির ‘গ্ল্যামারাস লেডি’ তনুশ্রী এখন বিগ বস বাংলার ‘ঠোঁট কাটা’ প্রতিযোগী
ভাবুক সম্রাট
রিপলি’স বিলিভ ইট অর নট!

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন