মুঠোফোনে কথা বলা, ইন্টারনেটে ভিডিও দেখা কিংবা কাজের প্রয়োজনে অনলাইনে যুক্ত থাকা—এসব সেবার পেছনে রয়েছে মোবাইল অপারেটরদের ব্যবহৃত বেতার তরঙ্গ। এই তরঙ্গ ব্যবহারের অনুমতি নবায়ন করতে অপারেটরদের কত টাকা দিতে হবে, তা নিয়ে এখন আলোচনা চলছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তরঙ্গ নবায়নের মূল্য আগের দরের চেয়ে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমানোর প্রস্তাব দিয়েছে। তবে অপারেটররা বলছে, প্রস্তাবিত দামও বেশি।
তারা আরও কম দাম ও দীর্ঘ সময়ে কিস্তিতে টাকা পরিশোধের সুযোগ চায়।মুঠোফোন সেবায় তরঙ্গ নবায়ন ফি মানে শুধু অপারেটরদের খরচের হিসাব নয়। এর সঙ্গে নেটওয়ার্ক সম্প্রসারণ, সেবার মান উন্নয়ন ও সরকারের রাজস্ব আয়ও যুক্ত। আর সব শেষে খরচের ধাক্কা এসে লাগবে গ্রাহকের ঘাড়েই।
আবার তরঙ্গ নবায়ন ফি কমালেই যে গ্রাহকের ইন্টারনেট বা কলের খরচ কমবে, এমন নিশ্চয়তাও নেই।মুঠোফোনে ৫০০ টাকা পর্যন্ত জরুরি ব্যালান্স দিতে চায় অপারেটরগুলো, ফি হবে ১০ টাকা মুঠোফোন সেবায় যেসব তরঙ্গ ব্যবহার করা হয়, সেগুলোর সব ব্যান্ডের কাজ এক রকম নয়।
সূত্র: প্রথম আলো

এইচএসসি পরীক্ষায় ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
এমপির ছেলেকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন, নাটোর জেলা বিএনপির বিশেষ সভা
তাহসিফের লাশ উদ্ধারের ঘটনায় বাবার হত্যা মামলা
আমরা কুমিল্লায় এআই নিয়ে কাজ করার পরিকল্পনা করছি
জেমস ওয়েব টেলিস্কোপে ধরা পড়ল নক্ষত্র তৈরির বিরল প্রক্রিয়া

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন