advertisement

সিডনিতে অ্যাওয়ার্ড পেলেন কাউন্সিলর শিরিন আক্তার

সিডনিতে অ্যাওয়ার্ড পেলেন কাউন্সিলর শিরিন আক্তার
সম্মানজনক 'ব্রেকিং ব্যারিয়ার্স অ্যাওয়ার্ড' গ্রহণ করছেন সিটি অব ক্যান্টারবারি ব্যাংকসটাউন কাউন্সিলের কাউন্সিলর শিরিন আক্তার
ফটো কার্ড প্রিন্ট

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে নারীদের অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘ব্রেকিং ব্যারিয়ার্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন সিটি অব ক্যান্টারবারি ব্যাংকসটাউন কাউন্সিলের কাউন্সিলর শিরিন আক্তার।

২০২৬ সালের ‘এনএসডব্লিউ মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর উইমেন ইন লোকাল গভর্মেন্ট’শীর্ষক অনুষ্ঠানের আওতায় তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।সম্প্রতি সিডনির নিউ সাউথ ওয়েলস পার্লামেন্ট হাউসে জমকালো এক অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

স্থানীয় সরকারভিত্তিক বিভিন্ন ক্ষেত্রে কর্মরত ও নির্বাচিত নারীদের উৎসাহিত করতে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন নিউ সাউথ ওয়েলসের স্থানীয় সরকারমন্ত্রী রন হোনিগ এবং নারীবিষয়ক মন্ত্রী জডি হ্যারিসন।সিডনির ক্যান্টারবারি ব্যাংকসটাউনের মেয়র বিলাল এল-হায়েক কাউন্সিলর শিরিন আক্তারকে অভিনন্দন জানান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ইতালিজুড়ে ধর্মঘট, রাস্তায় হাজারো মানুষ ইতালিজুড়ে ধর্মঘট, রাস্তায় হাজারো মানুষ ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? পানির নিচে ফুল ফুটেছে, বাস্তব নাকি এআইয়ের কারসাজি? পানির নিচে ফুল ফুটেছে, বাস্তব নাকি এআইয়ের কারসাজি? বিধানসভা নির্বাচনের আগে উত্তর প্রদেশ নিয়ে কেন এতটা চিন্তিত বিজেপি বিধানসভা নির্বাচনের আগে উত্তর প্রদেশ নিয়ে কেন এতটা চিন্তিত বিজেপি নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরোধী জোট নেতানিয়াহুকে সরাতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তাব আনতে করতে পারে বিরো...
advertisement

ডেঙ্গু রোধে দেশি মাছে নতুন কৌশল

ডেঙ্গু রোধে দেশি মাছে নতুন কৌশল
নাপিত খয়রা মাছ। এটি মশার লার্ভা খায় অনেক বেশি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, দেশীয় নাপিত খয়রা, জেব্রাফিশ ও ব্লু পাঞ্চাক্স মশার লার্ভা নিয়ন্ত্রণে বিদেশি গাপ্পির চেয়ে বেশি কার্যকর, এমনকি দূষিত পানিতেও। নাপিত খয়রা কিউলেক্স ও এডিসের ৯৩-৯৪% লার্ভা খেয়েছে, যা গাপ্পির (৫৬.৫-৬১.৫%) তুলনায় অনেক বেশি। অধ্যাপক কবিরুল বাশার এই কৌশল সারাদেশে প্রয়োগের সম্ভাবনার কথা বলেছেন।

ডেঙ্গুর উদ্বেগজনক পরিস্থিতিতে এটি কীটনাশকের বিকল্প হয়ে সমন্বিত ব্যবস্থাপনার অংশ হতে পারে, তবে মাঠপর্যায়ে আরও পরীক্ষা জরুরি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভিটেমাটি বেদখল, গানও বেহাত—তবু অমলিন ‘ভ্রমর কইও গিয়া’ গানের রাধারমণ

ভিটেমাটি বেদখল, গানও বেহাত—তবু অমলিন ‘ভ্রমর কইও গিয়া’ গানের রাধারমণ
সাধককবি রাধারমণ

এক ঝিমকালো অন্ধকার শীতের রাতে সাধককবি রাধারমণের বাড়িতে পৌঁছাই। সময়টা ছিল গত বছরের ডিসেম্বর। তাঁর গান ও জীবন নিয়ে কাজ করতে গিয়ে এর আগেও অনেকবার এখানে আসা হয়েছে। তবে সে রাতের স্মৃতি বেশ উজ্জ্বল। রাধারমণের সমাধির সামনে দাঁড়িয়ে সিলেটের শিল্পী ইকবাল সাঁই গাইলেন রাধারমণেরই লেখা গান। স্রষ্টার সমাধির সামনে দাঁড়িয়ে গাইতে গিয়ে ইকবাল আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁর চোখের কোণে জমে পানি।

হয়তো সে কারণেই বারবার গানের পদে ভুল করছিলেন, কোথাও এক-আধটি পঙ্‌ক্তি ছেড়েও যাচ্ছিলেন! অমৃত এক স্মৃতিসুধা নিয়ে সেদিন রাতে নলুয়ার হাওরপাড়ে দাঁড়িয়ে থাকা কেশবপুর গ্রাম থেকে ফিরি। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এই কেশবপুরেই রাধারমণের বাড়ি। যদিও তাঁর ভিটেমাটির প্রায় পুরোটাই এখন বেদখল। তবে সেখানে রয়েছে রাধারমণের সমাধি। পাশে সবুজ-শ্যামল, ছায়াঘেরা পুকুর। এসব দেখতে প্রতিদিনই সেখানে ভিড় জমান মানুষ।

প্রায় তিন দশক ধরে রাধারমণ স্মরণে তাঁর গ্রামে বেসরকারি উদ্যোগে নিয়মিত উৎসব হতো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এইচএসসিতে মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৮৩ শতাংশ

এইচএসসিতে মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৮৩ শতাংশ
এইচএসসির ফল প্রকাশের পর মাইলস্টোন কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের উচ্ছ্বাস। উত্তরা, ঢাকা ৩১ অক্টোবর ২০২৬

এইচএসসি পরীক্ষায় রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজের পাসের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। এ বছর কলেজটির বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন থেকে মোট ২ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১২ জন। ইংরেজি ভার্সনে পাসের হার শতভাগ।এক সংবাদ বিজ্ঞপ্তিতে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বিজ্ঞান বিভাগ থেকে ২ হাজার ৩২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এ বিভাগে পাসের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৮৩ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৯৯ দশমিক ৬২ শতাংশ। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১২ জন। অন্যদিকে মানবিক বিভাগে ৩১৯ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন।ফল প্রকাশের পর কলেজ ক্যাম্পাসে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। পরস্পরকে অভিনন্দন জানান এবং মিষ্টিমুখ করেন। বাদ্যযন্ত্র বাজিয়েও ফল উদ্‌যাপন করেন শিক্ষার্থীরা।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম উপস্থিত সাংবাদিকদের বলেন, একবার ভালো ফল করা চমক হতে পারে, কিন্তু বছরের পর বছর সেই ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখা এবং সাফল্যের গ্রাফ ঊর্ধ্বমুখী রাখা যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি চ্যালেঞ্জ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন